সর্বশেষ
সর্বশেষ

Day: September 11, 2023

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০সেপ্টেম্বর, ২০২৩ খ্রীঃ একাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, সুলতানা নাদিরা, আগাখান মিন্টু ও আবুল হাসেম খান অংশগ্রহণ করেন। বৈঠকে “বাণিজ্য সংগঠন (সংশোধন) বিল, ২০২৩” এর উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »