সর্বশেষ
সর্বশেষ

Day: September 11, 2023

রসিকের অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা যাচাই এর ফলাফল অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর বস্তি এলাকার অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের শতকরা ৬৭ ভাগ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে শিশুরা। এছাড়া বয়স ও উচ্চতা বিবেচনায় রয়েছে বেশি ওজনের শিশুর সংখ্যা, যা উদ্বেগজনক। এসব এলাকায় ছেলেদের তুলনায় মেয়েরা সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে। গতকাল সোমবার দুপুরে রসিকের সভা কক্ষে বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ‘অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা যাচাই এর ফলাফল অবহিতকরণ সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ। তিনি জানান, চলতি বছরের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত ইউনিসেফের সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের নিয়ে জরিপ কার্যক্রম চালানো হয়। নগর ভবনের স্বাস্থ্য কেন্দ্রে আসা সেবা গ্রহীতাসহ নগরীর বিভিন্ন বস্তি এলাকার ৪ হাজার ৪০৬ জন শিশুকে নিয়ে এ জরিপ কার্যক্রমে ৩৮ দশমিক ৬০ ভাগ শিশু অপুষ্টির শিকার, ২৮ দশমিক ৩৬ ভাগ শিশু ওজনে বেশি এবং ৩৩ দশমিক ০৪ ভাগ শিশু স্বাভাবিক শিশু হিসেবে চিহ্নিত হয়। এছাড়া ৭২জন মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু চিহ্নিত করা হয়। এসব শিশুর সুস্থতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন রংপুর সিটি কর্পোরেশন। ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, সিটি কর্পোরেশনের এ জরিপ থেকে প্রতীয়মান হয় যে নগরীর বস্তি এলাকায় ৫ বছরের নিচের শিশুদের শারীরিক অবস্থা ভাল নেই। তাদের অধিকাংশ অপুষ্টি কিংবা বেশি ওজন হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এছাড়া ছেলেদের তুলনায় মেয়েরা বেশি অপুষ্টিতে ভুগছে। এ থেকে বোঝা যায় নগরীতে এখনও শিশুরা জেন্ডার বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়া ৩০০ জন অভিভাবকের উপর শিশুর পুষ্টিকর খাবার প্রদানের বিষয়টি নিয়ে জরিপ করা হলে, তারা বেশির ভাগই এসব বিষয়ে জানেন না বলে তথ্য উঠে এসেছে। তবে জরিপের শুরু এবং শেষে শিশুর অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ পলাশ কুমার রায়, মেডিতেল অফিসার ডাঃ সাদিয়া আফরিন সন্ধি, মেডিকেল অফিসার ডাঃ সুতপা দেব ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ।

Read More »

রংপুরে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ও সদর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। রবিবার গজঘন্টা ইউনিয়নের কাস্টম বাজার, হাবু পাঁচমাথা, বালার ঘাট এবং গংগাচড়া সদর ইউনিয়নের ছিল¬ানির বাজার, কুড়িয়ার মোড়,লাইফুর মোড়ে এ মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। শেখ হাসিনার সরকারে থাকায় আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহামেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাবেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, সহ দফতর সম্পাদক তারিকুজ্জামান তমজিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিঠু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাজালাল সহ ইউনিয়ন,ওয়ার্ড ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ।

Read More »

ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। আলোচনা সভায় ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাহিনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য রুহুল কুদ্দুস বাদল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুন নাহার বিথি। এসময় ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ. একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠক আজ কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে কৃষি জমি রক্ষার্থে জমি হতে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে কৃষি জমি বা চরের জমিতে চাষাবাদ নির্বিঘ্ন রাখতে জমির উপর নির্মিত সোলার প্যানেলগুলো উঁচু করে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। কমিটি আগামী ২-৩ বছরের মধ্যে চরাঞ্চলে ভূট্টা, সূর্যমূখী ও সয়াবিনের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর আইনজীবী সমিতির নব নির্বাচত কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগ সমর্থিত রংপুর আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করা হয়। গতকাল রবিবার বিকাল ৩টায় রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন রংপুর আইনজীবী সমিতির নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি জহিরুল আনম, সহ-সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া ও রফিকুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শাহ মোঃ নয়নুর রহমান টফি, বার সম্পাদক মোস্তফা জামান দোলন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদার, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম রবি,সদস্য রাশেদুল ইসলাম রাসেল, শীতাংসু কুমার মন্ডল সোহাগ, শহিদুল ইসলাম স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন এ্যাড. বিভুতি ভুষন সরকার সুমন, এ্যাড. জাহাঙ্গীর হোসেন তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে অক্টোবরের মধ্যে সিটি সার্ভিস চালু হবে……রংপুর মেট্রো কমিশনার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, রংপুর মহানগরীতে সিটি সার্ভিস চালু করা খুব জরুরী হয়ে পড়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা হয়েছে। মটর মালিক ও শ্রমিক সকলের সহযোগীতা পেলে আগামী অক্টোবর মাসেই সিটি টাউন সার্ভিস চালু করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছেন তা করে দেখিয়েছেন, এখন ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছেন, যার সফলতা আমরা ইতিমধ্যে পাচ্ছি। তাই পুলিশকেও স্মাট হতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পুলিশকে জনগনের বন্ধু হতে হবে, হয়ে সকলের সেবায় কাজ করতে হবে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর মেট্রো ট্রাফিক বিভাগের আয়োজনে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সহযোগীতায় পরিবহন মালিক, শ্রমিক ও সুধিজনের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ফারুক আলম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোজম্মেল হক, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মানিক, রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি খতিবর রহমান, রংপুর মেট্রাপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন (উত্তোর) মোঃ বেলাল হোসেন, টিআই প্রশাসন (দক্ষিণ) মোঃ কেরামত আলী, টিআই মোঃ ইসলাম আলী, রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান লিপপন, মালিক সমিটির চেইন মাস্টার শাহিন হোসেন জাকির সহ সূধীসমাজ। এ সময় মেট্রোপলিটন পুলিশ, মটর মালিক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

Read More »

স্পীকারের সাথে ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডাঃ মুকুল শর্মাসহ ইউএসএইড দক্ষিণ এশিয়ার প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় সংসদ, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, সংসদ সদস্য ও ক্লাইমেট পার্লামেন্টের ভূমিকাসহ দক্ষিণ এশিয়ায় ক্লাইমেট পার্লামেন্টের কাজের ধরন নিয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সদ্যসমাপ্ত ‘রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, ক্লাইমেট পার্লামেন্টের বিভিন্ন সামিটে জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্পীকার বলেন, রিজিওনাল ক্লাইমেট সামিটে যেসকল ধারণা ও মডেল উপস্থাপিত ও আলোচিত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, দেশ ও সীমানার উর্ধ্বে উঠে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে সামিটে আলোচিত বিভিন্ন মডেল প্রয়োগ করা যেতে পারে। স্পীকার এসময় রিজিওনাল ক্লাইমেট সামিটে গৃহীত সকল সিদ্ধান্তের অনুলিপি জাতীয় সংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ করেন। তিনি বলেন, সরকার কর্তৃক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত কর্মসূচীগুলো সম্পর্কে হালনাগাদ তথ্য ক্লাইমেট পার্লামেন্টকে জানতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই সমাধান খুঁজে বের করতে হলে ক্লাইমেট পার্লামেন্টকে জাতীয় সংসদ সদস্য, সংসদীয় স্থায়ী কমিটি, মন্ত্রণালয়সহ বিভিন্ন ধরনের স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডাঃ মুকুল শর্মা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই সমাধান খুঁজতে ক্লাইমেট পার্লামেন্ট কাজ করে যাচ্ছে। এসময় তিনি জাতীয় সংসদের স্পীকারের তত্ত্বাবধানে সংসদ সদস্যগণের অংশগ্রহণে বৃহৎ পরিসরে ক্লাইমেট সামিট সংঘটিত করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় ক্লাইমেট পার্লামেন্টের পলিসি ডিরেক্টর ডাঃ সুমেধা বসু, ইউএসএআইডি দক্ষিণ এশিয়ার জ্বালানি বিশেষজ্ঞ মোনালি হাজরা এবং রিসার্চ ট্রায়াংগেল ইন্সটিটিউটের প্রধান রাকেশ গোয়েলসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত পীরগঞ্জ –স্পীকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আবহমান বাংলার চিরায়ত বৈশিষ্ট্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সোনার বাংলায় যেকোন ধর্মীয় উৎসবে হিন্দু -মুসলিম -বৌদ্ধ -খ্রিষ্টানসহ সকলের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত পীরগঞ্জ। তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার খালাশ পীর কালী মন্দির চত্বর প্রাঙ্গণে ‘জয় মা সৎসঙ্গ’ কর্তৃক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা, ভজন কীর্তণ, ও প্রসাদ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য প্রশাসন প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। তিনি বলেন, মা-বোনসহ পরিবারের সকলে মিলে যেন ভাব-গাম্ভীর্য সহকারে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেজন্য সকলকে সচেষ্ট হতে হবে। স্পীকার বলেন, ধর্ম যার উৎসব সবার। তাই সকলকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে উদ্যোগী হতে হবে। এসময় তিনি যেকোন অনুষ্ঠানের পূর্বে তাঁর সাথে যোগাযোগ করলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পীরগঞ্জ উপজেলার খালাশ পীর কালী মন্দিরের সভাপতি দুলাল সিংহ রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ৫নং মদনখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সেলিম মন্ডল, ৫নং মদনখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৩খৃ. একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। বৈঠকে ৫৯ তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে উপমহাদেশে বঙ্গোপসাগরকেন্দ্রিক বেল্টে বন্দরসমূহ ব্যবহারকারী জনসংখ্যার পরিধির সাপেক্ষে পূর্ণ সক্ষমতা যাচাই পূর্বক সক্ষমতা তৈরী করার সুপারিশ করা হয়। সেইসাথে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে নদী শাসন নিয়ে বিশদ স্টাডি করার সুপারিশ করা হয়। কমিটি ট্যারিফ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিন বন্দরে (চট্রগ্রাম, মোংলা, পায়রা) স্টাডিপূর্বক ট্যারিফ নির্ধারণের সুপারিশ করে। এছাড়াও বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ভূমি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মোঃ হাবিবর রহমান, মোঃ আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, মুঃ জিয়াউর রহমান এবং খান আহমেদ শুভ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্থায়ী কমিটি কর্তৃক “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল, ২০২৩”; “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৩” এবং “ভূমি সংস্কার বিল, ২০২৩” সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। স্থায়ী কমিটি কর্তৃক “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল, ২০২৩”; “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৩” এবং “ভূমি সংস্কার বিল, ২০২৩” বিলসমূহের উপর বিস্তারিত আলোচনা শেষে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশোধিত, সংযোজিত ও পরিমার্জিত আকারে রিপোর্ট সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রস্তাবিত আইনগুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের সকল নাগরিক ভূমি সংক্রান্ত নানাবিধ সমস্যা সমাধানে সচেষ্ট হবে এবং ভূমি ব্যবস্থাপনার জটিলতা অনেকাংশে নিরসণ হবে মর্মে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »