সর্বশেষ
সর্বশেষ

Day: September 13, 2023

রংপুর সিটি এলাকায় টিসিবি‘র পণ্য বিক্রয় শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বুধবার থেকে টিসিবি‘র পণ্য চাল, ডাল ও তেল বিক্রয় শুরু হয়েছে। সকাল ১০টার দিকে নগরীরর ২১নং ওয়ার্ডের আদর্শ উচ্চ বিদ্যালয় চত্তরে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। প্রত্যেক কার্ডধারীকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার সোয়াবিন তেল ৪৭০ টাকায় ক্রয় করতে পারছেন। উক্ত ওয়ার্ডে সর্বমোট ৩০৩৬জন ফ্যামিলি কার্ড ধারীকে এপণ্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক ডব্লিউ এম রায়হান শাহ, প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জুসহ টিসিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Read More »

রংপুরে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আশু সুস্থতা কামনা এবং অযোগ্যতা ও দুনীতির কারনে ডেঙ্গু প্রতিরোধে চরম ব্যার্থ সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুর মহানগর বিএনপির আয়োজনে রংপুর মহানগরীতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড হোটেল মোড়স্হ বিএনপির কার্যালয় হতে শুরু করে পায়রাচত্বর পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে রংপুর প্রেসক্লাব চত্বরে পথসভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ শামসুজ্জামান শামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মোঃ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সদস্য জহির আলম নয়ন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দূর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ডেঙ্গ মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গু জনিত মৃত্যু সংবাদই এখন প্রধান শিরোনাম । প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে লোক মারা যাচ্ছে। হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না, আবার চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। লাশের সারি প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে। শুধুমাত্র সরকারের সূর্নীতি ও অবহেলার কারণে এই রোগ এখন নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। ভেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সংগ্রামের দাম বৃদ্ধি যেমন, মশা মারার ঔষধ, স্প্রে, স্যালাইন, রোগ নির্ণয়ের কিটের অপ্রতুলতা ও নিম্নমানের জন্য ডেঙ্গু রোগ প্রকট রূপ নিয়েছে। ঢাকার বাইরে রোগ নির্ণয়ের কিট পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু প্রতিরোধের নামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনগুলো হাজারো কোটি টাকা লুটে নিচ্ছে। শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা যা, ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাত করছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারসহ মোদ ভ্রমনেই প্রমানিত হয় এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা। লিফলেট বিতরণ কালে রংপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে স্বর্ণ শিল্পী কারিগর মিজুকে মারপিটের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বন্ধুর হাতে গুরুতর জখম হয়ে হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রহর কাটছে অপর এক স্বর্ণ শিল্পী কারিগর মিজু । বিষয়টি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। এছাড়া হামলাকারী ওই স্বর্ণ শ্রমিকের তার সদস্য পদ বাতিল করেছে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। জানা গেছে, নগরীর বেতপট্টি এলাকায় পৃথক দুই দোকানে কাজ করার সুবাদে পরিচয় ঘটে স্বর্ণ কারিগর মিজুর সাথে স্বর্ণ কারিগর মাধব চন্দ্রের। এরই মধ্যে পাওনা টাকা চাওয়ার জেরে তাদের মাধ্যে দন্ড সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর রাত প্রায় সোয়া ১০ টারদিকে নগরীর বেতপট্টি ডিসি হকার্স মার্কেটের নিজ দোকান হতে বের হয়ে মসজিদের রাস্তায় হাটছিল স্বর্ণ কারিগর মিজু । এসময় স্বর্ণ কারিগড় মাধব চন্দ্র মিজু ইসলামের পথরোধ করে অতর্কিত ভাবে মাধবের কোমরে থাকা দেশীয় রামদা হাতে নিয়ে মিজুর মাথায় আঘাত করলে মিজু মাথার আঘাতটি ঠেকাতে মিজুর হাত এগিয়ে দিতেই মিজুর হাতের কব্জি কেটে ঝুলে যায় ওই অবস্থায় মিজুর মাথায় আবারো কোপ মেরে মাধব চন্দ্র, এতে মাথার ডান দিকের কান ঘেঁষে কাধে আঘাত লেগে গুরুতর জখম হয়ে সেখানেই লুটিয়ে পরে মিজু। অবস্থা বেগতিক দেখে হামলাকারী মাধব পালিযে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় মিজুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালের বেডে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে প্রহর গুনছে। এঘটনায় গুরুতর আহত মিজু ইসলামের স্ত্রী কুহুলিকা ওরফে কুহু জানান, আমার স্বামী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় গত ৯ সেপ্টেম্বর একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং-১৭। এখন পর্যন্ত ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। তিনি আরো বলেন আমার স্বামীরউপর হামলাকারি সন্ত্রাসী মাধবকে অবিলম্বে গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার দাবি জানাই। এদিকে রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জরুরী সভা করে স্বর্ণ কারিগর মাধব চন্দ্রের সদস্য পদ বাতিল করে। সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হিরু জানান, রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে কোন সদস্য জড়িত থাকলে সংগঠন তার দায় দায়িত্ব নেবে না। তাই জরুরী সভা করে তার সদস্য পদ বাতিল করা হয়েছে। হামলাকারি মাধবকে গ্রেফতারের জোর দাবি জানান নেতৃবৃন্দ। এ ব্যাপারে রংপুর মেট্রো কোতয়ালী থানার এস আই সোহেল রানা বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে, গত রাতেও মিঠুপুকুর এলাকায় অভিযান চালানো হয়েছে। আসামী ফোন ব্যবহার করছেনা তাই একটু সমস্যা হচ্ছে। তবে, সে যতোই চতুর হোক তাকে গেস্খফতার করা হবেই বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। উল্লেখ্য, নীলফামারীর কিশোরগঞ্জের খামার গারাগ্রাম এলাকার মৃত আসাদুল হকের ছেলে মিজু । সে নগরীর জুম্মাপাড়া এলাকায় স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে বসবাস করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং সন্ত্রাসী মাধব চন্দ্র নগরীর বাবুপাড়া রেলগেট এলাকার ভবেস চন্দ্রের ছেলে।

Read More »

রংপুরে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম এর উদ্বোধন করা হয়। রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম (জাহাজ কোম্পানী মোড়, বাংলাদেশ ব্যাংক মোড় ও লালকুটির মোড়) এলাকায় শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিতে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বিপি এম (বার), পিপিএম (বার)। তত্বাবধানে ছিলেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মিনহাজুল আলমসহ পুলিশ ও রসিকের উর্ধতন কর্মকর্তাগণ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় রংপুর সিটি কর্পোরেশন এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্থানে ডিজিটাল ট্রাফিক সিগনাল স্থাপন করা হয়। এতে শহরের সৌন্দর্যের যেমন বৃদ্ধি পাবে তেমনি যানজট নিরসন হবে। পরবর্তীতে দুপুর আড়াইটার সময় মহানগরীর ধাপ লাল কুটির মোড় সংলগ্ন রংপুর ডিজিটাল ট্রাফিক সিগনাল সিস্টেম এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য ঃ ৩৫,৪৭,১০০/- টাকা ব্যয়ে স্থাপিত এই ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটি ০২ ভাবে কাজ করবে ম্যানুয়ালি রিমোট কন্ট্রোলের সাহায্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রি-প্লান করে । উদ্বোধন পরবর্তীতে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে জোড়ালোভাবে সচেতনামূলক প্রচার অভিযান চলবে। ট্রাফিক পুলিশ সবুজ, হলুদ ও লাল বাতির মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করবে। চালকদের মধ্যেও এ সিগনাল পদ্ধতি মানার অভ্যাস গড়ে তুলতে হবে।

Read More »

রংপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের ( ফুটবল , হ্যান্ডবল, কাবাডি , দাবা ও সাতার ) প্রতিযোগিতা এর চুড়ান্ত খেলায় বিজীয়দেও মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ বদরুল হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আফতাবুর রহমান, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ওয়ালেদা বেগম , রংপুর কেরামতিয়া উচ্চা বিদ্যালয়ের শরির চর্চা শিক্ষক মোঃ সামসুল আলম,রংপুর জিলা স্কুলের শরীর চর্চা শিক্ষক আল ইমরান, সিদ্দিক ম্যামোরিয়াল স্কুলের শরীর চর্চা শিক্ষক আব্দুর রশিদ, দি মিনিলিম স্টার স্কলের শরীর চর্চা শিক্ষক শাকিল জাফর সরকার, ক্যান্ট পাবলিক স্কুলের শরীর চর্চা শিক্ষক রফিকুল হক বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর পরশুরাম থানার অন্তর্ভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরশুরাম শাখার কয়েকজন কর্মকর্তা কর্তৃক হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে একজন ভুক্তভুগী। মঙ্গলবার দুপুরে রংপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী খলিলুর রহমান। তিনি বলেন, আমি বিগত ২০১৫ সালের ১৭ নভেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরশুরাম শাখা রংপুর থেকে গরু মোটাতাজাকরন প্রকল্পের উপর জমি বন্ধকী দলিল দিয়ে সাত লক্ষ টাকা ঋণ গ্রহন করি। টাকা পরিশোধ করতে করতে তাদের প্রতারণার কবলে পড়ে ব্যাংকের কাছে অক্ষম হয়ে পরি। সমুদয় টাকা পরিশোধ করার পরেও আমার অজান্তে ২০২১ সালে আমার উপর অর্থঋণ মামলা করে ওই ব্যাংকে কর্মরত কয়েকজন কর্মকর্তা। মামলা হওয়ার পরও আমি ব্যাংকের কিস্তি পরিশোধ করি তখনও আমাকে জানানো হয় নাই যে, আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার লোনের টাকা পরিশোধের সমস্ত ভাউচার আমার কাছে সংরক্ষিত আছে। ব্যাংক আমার কাছে আসল ও স্বাভাবিক সুদ এবং অন্যান্য খরচসহ ৭,৩৪,১৭৪.১৩ টাকা ডিক্রী গ্রহন করে। তারপর আমি আপিল করে মামলাটি উজ্জীবিত করি। এর পর ব্যাংক কর্তৃক প্রদত্ত স্টেন্টমেন্ট পর্যালোচনা করে দেখতে পাই, আমি যে টাকা পরিশোধ করেছি সে টাকার অনেকগুলো ভাউচার ব্যাংক ভলিউমে প্রদর্শিত হয়নি। উল্লেখিত লোনের টাকার পরিশোধিত জমা রিসিভ আমার নিকট সংরক্ষিত রয়েছে। এরপরেও কয়েকজন কর্মকর্তা যোগসাজশে আমার বিরুদ্ধে ভুল স্টেটমেন্ট জমা দিয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য হয়রানীমূলক মামলা করেছে। ভুক্তভোগী খলিলুর রহমান এ সময় অভিযুক্ত ১০ জন কর্মকর্তার নাম উল্লেখ করেন। খলিলুর রহমান জানান আমি রাকাত এর ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করলে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত করেন। শুধু লোনের মাধ্যমে জালিয়াতী করে তারা ক্ষ্যান্তো হয়নি। আমাকে লোনের দায়ে এই ব্যাংকের নিরাপত্তা প্রহরীর পদ থেকে ১২/০৭/২০২৩ সাময়িকভাবে বরখাস্ত করেছে। আমার টাকা তসরুপ করে উর্ধ্বতন কর্মকর্তাকে বুঝ দেওয়ার জন্য আমার উপর মিথ্যা অসত্য ভাবে ঋণ দেখিয়ে যাহা প্রতারনাসহ অপরাধমুলক বিশ্বাস ভঙ্গের শামিল। এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে সু-বিচার চাই। আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাছে দাবিকৃত সর্বমোট ১,৯৫,৮২৭.৮৭ টাকা পাবো। আপনাদের লিখনির মাধ্যমে এর একটা সুষ্ঠ সমাধান চাই। খলিলুর রহমান আরও বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করায় পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছি। এই হয়রানীমূলক মামলায় অনেক টাকা ক্ষতিগ্রস্ত সহ আমার সুনাম ক্ষুন্ন হয়েছে। অপরাধ না করেও ঋণ খেলাপির দায়ের মামলা মাথায় নিয়ে আদালতের দারস্থ হয়েছি। আমি আপনাদের মাধ্যমে শিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এই নেককারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার চাই।

Read More »

জলবায়ু তহবিলের অর্থ পেতে ব-দ্বীপ পরিকল্পনামাফিক প্রকল্প প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের ব-দ্বীপ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এমনভাবে প্রকল্প প্রণয়ন করতে বলেছেন, যাতে বাংলাদেশ জলবায়ু তহবিলের প্রতিশ্রুত ১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন পায়। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী সভায় সভাপতিত্ব করেন। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফকালে বলেন, সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জলবায়ু তহবিলের ১ বিলিয়ন ডলার অর্থায়ন পাওয়ার বিষয়টি আলোচনা হয়। পরিকল্পনা মন্ত্রী জানান, জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রে সুন্দরবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সড়ক পুনর্বাসন সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেওয়ার বিষয় উল্লেখ করে এম এ মান্নান বলেন, হাওর ও নিচু এলাকা যেখানে পানির চাপ বেশি, সেখানে পানির প্রবাহ নিরবিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রকৌশলীদের ঐসব এলাকায় আরও সেতু ও কালভার্ট নির্মাণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সরকারি তহবিলের অপচয় রোধে, সেতু কিংবা এ জাতীয় অবকাঠামোর নকশা ও উচ্চতা সম্পর্কে কর্মকর্তা এবং প্রকৌশলীদের সতর্ক থাকার নির্দেশ দেন, যাতে নির্মাণের পর কোনো স্থাপনা ভাঙার প্রয়োজন না হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের অর্থায়নের সর্বোচ্চ সীমা ১ বিলিয়ন ডলার। এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য ইতোমধ্যে ১ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে ব-দ্বীপ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পে অর্থায়ন করা হবে। গত আগস্ট মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার বিষয়ে এম এ মান্নান বলেন, মূল্যস্ফীতি বেড়েছে। তবে সরকারও এ বিষয়ে খুব সচেতন রয়েছে। তিনি বলেন,‘আমরা অতীতের মতো এবারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব। আশা করছি, খুব শীঘ্রই আমরা ঘুঁরে দাঁড়াতে পারব। মুরগী ও ডিমের উচ্চ মূল্যের কারণে মূলত গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে এবং সেটা অন্যান্য খাদ্যপণ্যকে প্রভাবিত করেছে।’ তিনি বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি হঠাৎ করে বৃদ্ধি পায়নি। বাংলাদেশে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং আবার ধীরে ধীরে হ্রাসও পায়। পরিকল্পনামন্ত্রী বলেন, বিপুল অর্থনৈতিক বিপর্যয় পুনরুদ্ধারের প্রচেস্টায় শ্রীলঙ্কার মানুষ তাদের জীবনযাত্রার মান খুব সাধারণ পর্যায়ের সঙ্গে সামঞ্জস্য করে চলেছে। সুদের হার বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার দেওয়া বক্তব্যের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর কথা ভাবতে পারে। তবে তিনি এও মনে করেন যে উচ্চ সুদহার বিনিয়োগের গতিকে মন্থর করতে পারে, যা প্রবৃদ্ধি হ্রাস করে থাকে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাপকহারে টাকা ছাপাচ্ছে- এমন অভিযোগ নাকোচ করে শামসুল আলম বলেন, সরকারকে সাধারণত পুরানো ও ছেঁড়া নোট বদলের জন্য টাকা ছাপতে হয়। তিনি বলেন, সাধারণত আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশে উচ্চ মূল্যস্ফীতি দেখা যায়। কারণ এই সময়ে দেশে বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে উৎপাদন ও সরবরাহ কিছুটা বাঁধাগ্রস্ত হয়। প্রতিমন্ত্রী বলেন,‘তবে, এ বছর বন্যার কারণে ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। আশা করছি, নভেম্বর থেকে মূল্যস্ফীতি আবার কমতে শুরু করবে। কারণ সরবরাহ চেইনে তেমন কোনো বিঘœ সৃষ্টি হয়নি।’ এক প্রশ্নের উত্তরে শামসুল আলম বলেন, সরকারের নীতিগত হস্তক্ষেপের কারণে বৈশ্বিক খারাপ পরিস্থিতি সত্ত্বেও মূল্যস্ফীতি দুই অঙ্কের মধ্যেই ছিল, তা না হলে- মূল্যস্ফীতি ১৩ থেকে ১৪ শতাংশে পৌঁছে যেতো। তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়লে দ্রুত বেড়ে যায়, কিন্তু যখন কমতে শুরু করে, তখন মূল্যের অনমনীয়তা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা নীতি সুদহার ১০ শতাংশ বৃদ্ধি করেছে অথচ তাদের প্রবৃদ্ধির হার নেতিবাচক। কিন্তু আমাদের প্রবৃদ্ধি যদি নেতিবাচক হয়, তাহলে অনেকেই চাকরি হারাবে। মোদ্দা বিষয়- শ্রীলঙ্কার অর্থনৈতিক কাঠামো আমাদের থেকে আলাদা। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল আমদানিতে শুল্ক ৬০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। নীতি সুদহার দু’দফা বাড়ানো হয়েছে এবং সুদহারের সীমা প্রত্যাহার করা হয়। পাশাপাশি সরবরাহ চেইন শক্তিশালী করতে সামগ্রিক ভর্তুকি বাড়ানো হয়েছে। তিনি বলেন, এছাড়া কৃষি ঋণের পুরোটা বিতরণ করা হয়েছে এবং টাকার অবমূল্যায়ন শেষ পর্যন্ত রপ্তানিকারকদের জন্য ‘প্রণোদনা’ হিসেবে কাজ করছে। প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, প্রকল্পের বিপরীতে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে ঋণ গ্রহণ এবং সময়মত সেই ঋণ পরিশোধ করার পর্যাপ্ত সক্ষমতা বর্তমানে বাংলাদেশ সরকারের রয়েছে।

Read More »