জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের ( ফুটবল , হ্যান্ডবল, কাবাডি , দাবা ও সাতার ) প্রতিযোগিতা এর চুড়ান্ত খেলায় বিজীয়দেও মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ বদরুল হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ আফতাবুর রহমান, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ওয়ালেদা বেগম , রংপুর কেরামতিয়া উচ্চা বিদ্যালয়ের শরির চর্চা শিক্ষক মোঃ সামসুল আলম,রংপুর জিলা স্কুলের শরীর চর্চা শিক্ষক আল ইমরান, সিদ্দিক ম্যামোরিয়াল স্কুলের শরীর চর্চা শিক্ষক আব্দুর রশিদ, দি মিনিলিম স্টার স্কলের শরীর চর্চা শিক্ষক শাকিল জাফর সরকার, ক্যান্ট পাবলিক স্কুলের শরীর চর্চা শিক্ষক রফিকুল হক বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















