সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

রংপুরে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আশু সুস্থতা কামনা এবং অযোগ্যতা ও দুনীতির কারনে ডেঙ্গু প্রতিরোধে চরম ব্যার্থ সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষে রংপুর মহানগর বিএনপির আয়োজনে রংপুর মহানগরীতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড হোটেল মোড়স্হ বিএনপির কার্যালয় হতে শুরু করে পায়রাচত্বর পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে রংপুর প্রেসক্লাব চত্বরে পথসভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ শামসুজ্জামান শামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মোঃ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সদস্য জহির আলম নয়ন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ।

স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দূর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ডেঙ্গ মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদ মাধ্যমে ডেঙ্গু জনিত মৃত্যু সংবাদই এখন প্রধান শিরোনাম । প্রতিদিনই গড়ে প্রায় ২০ জন করে লোক মারা যাচ্ছে। হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না, আবার চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। লাশের সারি প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে।

শুধুমাত্র সরকারের সূর্নীতি ও অবহেলার কারণে এই রোগ এখন নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। ভেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সংগ্রামের দাম বৃদ্ধি যেমন, মশা মারার ঔষধ, স্প্রে, স্যালাইন, রোগ নির্ণয়ের কিটের অপ্রতুলতা ও নিম্নমানের জন্য ডেঙ্গু রোগ প্রকট রূপ নিয়েছে। ঢাকার বাইরে রোগ নির্ণয়ের কিট পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু প্রতিরোধের নামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনগুলো হাজারো কোটি টাকা লুটে নিচ্ছে।

শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা যা, ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাত করছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারসহ মোদ ভ্রমনেই প্রমানিত হয় এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা। লিফলেট বিতরণ কালে রংপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM