জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম এর উদ্বোধন করা হয়। রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম (জাহাজ কোম্পানী মোড়, বাংলাদেশ ব্যাংক মোড় ও লালকুটির মোড়) এলাকায় শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিতে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বিপি এম (বার), পিপিএম (বার)।
তত্বাবধানে ছিলেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মিনহাজুল আলমসহ পুলিশ ও রসিকের উর্ধতন কর্মকর্তাগণ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় রংপুর সিটি কর্পোরেশন এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্থানে ডিজিটাল ট্রাফিক সিগনাল স্থাপন করা হয়। এতে শহরের সৌন্দর্যের যেমন বৃদ্ধি পাবে তেমনি যানজট নিরসন হবে। পরবর্তীতে দুপুর আড়াইটার সময় মহানগরীর ধাপ লাল কুটির মোড় সংলগ্ন রংপুর ডিজিটাল ট্রাফিক সিগনাল সিস্টেম এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য ঃ ৩৫,৪৭,১০০/- টাকা ব্যয়ে স্থাপিত এই ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটি ০২ ভাবে কাজ করবে ম্যানুয়ালি রিমোট কন্ট্রোলের সাহায্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রি-প্লান করে ।
উদ্বোধন পরবর্তীতে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে জোড়ালোভাবে সচেতনামূলক প্রচার অভিযান চলবে। ট্রাফিক পুলিশ সবুজ, হলুদ ও লাল বাতির মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করবে। চালকদের মধ্যেও এ সিগনাল পদ্ধতি মানার অভ্যাস গড়ে তুলতে হবে।
















