সর্বশেষ
সর্বশেষ

Day: September 15, 2023

সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে : জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আমি ব্যবস্থা নিয়েছিলাম। যখন বেড়েছে, তখন জনগণ জানতো যে বেড়েছে। যখম কমেছে বা কমা উচিত ছিল তখনও তা জনগণ জেনেছে। তখন মানুষের আস্থা ছিল। এখন নানান অজুহাত দিয়ে দাম একেবারেই নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে একটায় রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, দাম যেটা বেঁধে দেয়া হয়েছে, আমি মনে করি এটা কখনই সফল হওয়া সম্ভব নয়। দাম বেঁধে দেয়ার একটা নিয়ম ছিল, কতটুকু দাম রিজেনবেল হতে পারে। হিসাব নিকাশ করে সেটা জানানো হয়। রিজেনবলের বাইরে কেউ নিলে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়। সহনীয় যেটাকে বলা হবে তা যুক্তিসঙ্গত দাম। সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, যথেষ্ট ঘাটঘাটি করতে হয়, ডাটা নিতে হয়, ইভেন ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ওপর তা নির্ধারণ হয়। যদি সেটা ঠিক না থাকে। তাহলে আমি যতই চাপাচাপি করি এটা স্বাভাবিক ভাবে ঠিক হবে না। জিএম কাদের বলেন, সিন্ডিকেট সরকারকে কোন পাত্তা দিচ্ছে বলে আমি মনে করি। যেখানে সরকারের ইনন্টারফেয়ার করার কথা, সরকারের কিছু দায়িত্ব থাকে। সেসব জায়গায় তারা সঠিকভাবে কিছু করছে, এ ধরণের কোন প্রমাণ আমরা পাই না। সেকারণে দ্রব্যমূল্য সরকার যাই বেঁধে দিয়ে থাকুক, বাজারে এর চেয়ে মূল্য বেশি। কৃষকরা অনেক সময় কম দামে দিচ্ছে শহরে তা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এবং সেটা করা হচ্ছে অযৌক্তিকভাবে। তা নিয়ন্ত্রণে সরকারের কোনো রকম কোনো বন্দোবস্ত বা পদক্ষেপ জনগণের চোখে পড়ছে না। দ্রব্যমূল্যের চাপে মানুষ অত্যন্ত খারাপ অবস্থায় আছে। এটা একটা দুর্বিসহ অবস্থা। জাতীয় নির্বাচন প্রসঙ্গে সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, আমরা এখন পর্যন্ত চিন্তা করছি ৩০০ আসনে করবো। ভবিষ্যতে কি করবো, ভবিষ্যতের অবস্থা বুঝে ব্যবস্থা হবে। যেহেতু এখনও রাজনৈতিক পরিস্থিতি অনেক অস্থিতিশীল, অনিশ্চিত, অস্বচ্ছ।সবকিছু জেনে বিবেচনায় নিতে হবে। সবাই আমার মনে হয় এই অনিশ্চয়তার দিকে তাকিয়ে আছে। সরকার এক ধরণের নির্বাচন করতে চাচ্ছেন, সরকারের বিপক্ষ আরেক ধরণের নির্বাচন করতে চাইছেন। কোন পদ্ধতিতে আসলে নির্বাচন হবে, সেটাই আমরা জানি না। নির্বাচন সঠিক পথে সঠিক সময়ে হবে কিনা, এটা নিয়ে জনগণের মধ্যে অনেক কানাঘুষা আছে সন্দেহ আছে, আশংকা আছে। সব মিলিয়ে আমরা এখনই কোনো সিদ্ধাস্ত নিতে পারছি না সঠিকভাবে। শেষ পর্যন্ত কে লড়বেন আর কে থাকবেন সেটাও অনিশ্চিত। রংপুর-৩ আসনে প্রার্থী চূড়ান্ত নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। এসময় সঙ্গে ছিলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি, অতিরিক্ত মহাসচিব ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল এমপি, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম সাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লোকমান হোসেন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন প্রমুখ। এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। সেখানে তাকে জাতীয় পার্টিও রংপুর বিভাগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান। তিনি দুই দিনের সফরে রংপুর ও লালমনিরহাটে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

Read More »

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে তাদেরকে মানব সম্পদে পরিণত করার লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার (১৫ সেরপ্টম্বর ) বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির আয়োজনে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বেও হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পিরষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ অরিফ হোসেন টিটু, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ” ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মিয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমুহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ধারাবাহিক আন্দেলনের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রংপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালন করা হয়। গতকাল শুক্রবার রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ৬ টা থেকে এই গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়। গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ রংপুর জেলা শাখা, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ রংপুর জেলা শাখা, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ রংপুর জেলা শাখা, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ রংপুর জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ।

Read More »

আনসার আল ইসলামের দাওয়াতী শাখার উত্তরাঞ্চল প্রধানকে আটক করেছে র‌্যাব ১৩

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতী শাখার উত্তরাঞ্চল প্রধান মুনতাসীর বিল্লাহসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩। তাদের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেফতার করা হয়।শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব ১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।সংবাদ সম্মেলন থেকে র‌্যাব জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও এর মহসীন আলীর ছেলে ইয়াছিন(১৭) এবং দিনাজপুরের কেরামত আলীর ছেলে মুনতাসির বিল্লাহ, রিয়াজুল ইসলামের ছেলে আব্দুল মালেক ও আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন(২০)। এসময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রাবাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য স্বীকার করেছে। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। সমাজের ধর্মভীরু মুসলমানদের বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের ভিডিও ফুটেজ দেখিয়ে এবং বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনে যোগদান ও তাদের তথাকথিত জিহাদের প্রতি আগ্রহ করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে তোলে।র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তারা সদস্য ও অর্থ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার কোন পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে আরো কারা কারা এসবের সাথে জড়িত তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হবে।

Read More »

জনাব আলী হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আলী হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দেয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আলী হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুস সবুর মণ্ডলকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পদায়ন করা হয়েছিল। এখন সেই পদায়নের আদেশটি প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সবুর মণ্ডলের সচিব পদে পদোন্নতির আদেশ গত ৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থেকে তার বর্তমান দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Read More »