সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আনসার আল ইসলামের দাওয়াতী শাখার উত্তরাঞ্চল প্রধানকে আটক করেছে র‌্যাব ১৩

আনসার আল ইসলামের দাওয়াতী শাখার উত্তরাঞ্চল প্রধানকে আটক করেছে র‌্যাব ১৩

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতী শাখার উত্তরাঞ্চল প্রধান মুনতাসীর বিল্লাহসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩। তাদের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেফতার করা হয়।শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব ১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।সংবাদ সম্মেলন থেকে র‌্যাব জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও এর মহসীন আলীর ছেলে ইয়াছিন(১৭) এবং দিনাজপুরের কেরামত আলীর ছেলে মুনতাসির বিল্লাহ, রিয়াজুল ইসলামের ছেলে আব্দুল মালেক ও আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন(২০)। এসময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রাবাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য স্বীকার করেছে।

তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।

সমাজের ধর্মভীরু মুসলমানদের বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের ভিডিও ফুটেজ দেখিয়ে এবং বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনে যোগদান ও তাদের তথাকথিত জিহাদের প্রতি আগ্রহ করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে তোলে।র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তারা সদস্য ও অর্থ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার কোন পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে আরো কারা কারা এসবের সাথে জড়িত তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM