জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য ও সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে তাদেরকে মানব সম্পদে পরিণত করার লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার (১৫ সেরপ্টম্বর ) বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির আয়োজনে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বেও হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পিরষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ অরিফ হোসেন টিটু, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















