সর্বশেষ
সর্বশেষ

Day: September 26, 2023

রংপুর কনসাল্টিং ফার্ম এ্যাসোসিয়েশনের পুর্নমিলনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুর কনসাল্টিং ফার্ম এ্যাসোসিয়েশনের পুর্নমিলনী ও গ্রান্ড রিসিপসন প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের আয়োজনে সোমবার রাতে রংপুর বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা ক্রেষ্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত অধিদফতর রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবদুল গফ্ফার, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ আখতারুল করীম প্রামানিক, বি.সি (বিল্ডিং কন্সট্রাকশন) নকশা অনুমোদন কমিটি রংপুরের সাবেক সদস্য মোঃ কামরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর কনসাল্টিং ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাফিউল ইসলাম শফি। এছাড়াও অনুষ্ঠানে পৃষ্টপোষক ও সহযোগি প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। অনষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত শেষে কেক কাটা, আলোচনা সভা, সম্মাননা ক্রেষ্ট বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।

Read More »

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নানা দাবী আদায়ে রংপুরে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ নানা দাবী আদায়েসংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র জেলা সাধারণ সম্পাদক ড. মোঃ সাইফুর রহমান লিখিত বক্তব্যে জানান, দেশের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষাস্তরের শিক্ষা প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা, পরিকল্পনা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত শিক্ষা ক্যাডারের কার্যক্রম বিস্তৃত। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তরে সংশ্লিষ্ট সকল দপ্তরের নবম গ্রেডের উপরে সকল পদ শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত। কিন্তুনিয়ম-নীতি উপেক্ষা করে এসব পদে শিক্ষা ক্যাডার বর্হিভূতদের পদায়ন করা হচ্ছে। অধ্যাপক পদে ১২’শ জন, সহযোগি অধ্যাপক পদে ৩ হাজার জন, সহকারী অধ্যাপক পদে ৩ হাজার জন পদোন্নতি পাওয়া যোগ্য শিক্ষকদের পদ শুন্য না থাকার অজুহাতে দু’বছর ধরে পদোন্নতি বন্ধ করে রাখা হয়েছে। এসব শিক্ষক বেতন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, তাদের পদোন্নতি দিলে সরকারে কোন অতিরিক্ত অর্থ খরচ হবে না। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও সেই অনুযায়ী শিক্ষকদের পদায়ন করা হয়নি। অন্য ক্যাডারের কর্মকর্তারা পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতি পেলেও সাধারণ শিক্ষা ক্যাডাররা এ থেকে বঞ্চিত হচ্ছে। এনিয়ে সরকার এক বার উদ্যোগ নিলেও ৯৮টি পদ ৩য় গ্রেডে উন্নীত পর সেই নির্দেশনা আর কার্যকর হয়নি।তিনি আরও জানান, শিক্ষা ক্যাডারকে অবকাশকালীন বিভাগ করে রাখায় শিক্ষক-কর্মকর্তারা পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সময় শিক্ষকদের কলেজে এসে ভর্তি, রেজিস্ট্রেশন, ফরম ফিলাপসহ নানা কাজে কর্মস্থলে উপস্থিত থাকতে হয়, কিন্তু অবসরগ্রহণকালীন তাদের ১০ থেকে ১৫ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে উপজেলা পর্যায়ে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠা অতীব জরুরী। সংবাদ সম্মলনে উপরোক্ত দাবী আদায়ে আগামী ২ অক্টোবর এবং ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি পালন করবে শিক্ষক-কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রংপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহফিজুল আনাম, সদস্য সমরেশ কৃষ্ণ রায়, রংপুর সিটি কলেজের অধ্যক্ষ বোরহান উদ্দীন, কারমাইকেল কলেজের সহযোগি অধ্যাপক দিলীপ চন্দ্র রায়, রংপুর সরকারী কলেজের শিক্ষক সুমন মন্ডল, আজিজুল ইসলাম, হারুন-অর-রশিদসহ অন্যরা।

Read More »

সিটি সার্ভিস চালুর উদ্যোগ গ্রহনের প্রতিবাদে বুধবার রংপুর প্রেস ক্লাব চত্ত্বরে মালিক ও শ্রমিক সংগঠন সমূহের মানববন্ধণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশ কতর্ৃৃক মহানগরীতে সিটি সার্ভিস (সিটি বাস) চালুর উদ্যোগ গ্রহনের প্রতিবাদে ২৭শে সেপ্টেম্বর বুধবার নগরীতে মানববন্ধণ ও স্বারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষনা করেছেন মহানগরীর ব্যাটারী চালিত অটো, রিক্সা, ভ্যান মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠন সমূহ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীার শাপলা চত্ত্বর এলাকায় রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেন মহানগরীর অটো ও রিক্সা মালিক ও শ্রমিকদের সংগঠন গুলো। রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং ৩৩ এর সভাপতি মোঃ তসলিম হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭১৩ এর সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং ৩৩ এর সহ-সভাপতি এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি রঃ-৩২ এর সভাপতি মোঃ আফজাল হোসেন মানিক, সাধারণ সম্পাদক মোঃ মিজু আহমেদ, রংপুর মহানগর রিক্সা ভ্যান চালক ইউনিয়ন রেজিঃ নং ৫৯ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক আবু তালেব, রংপুর মহানগর জাতীয় অটো রিক্সা শ্রমিক লীগ রেজিঃ নং- ২০৪৪ এর সভাপতি মোঃ সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মমিন মিয়া, রংপুর মহানগর রিক্সা ভ্যান পরিবহন মালিক সমিতি রেজিঃনং- ৩৩ এর সভাপতি মোঃ মাঈদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রংপুর মহানগর কমিটি রেজিঃ নং এস- ১১৩৮৭ এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম মিয়া, রংপুর মহানগর ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে. নং- ৩৩ এর সভাপতি মোঃ শাজেদ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু ও রংপুর মহানগর ঠেলা ও মালবাহী ভ্যান পরিবহন মালামাল লোডিং আন লোডিং কুলি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯২০ এর সভাপতি মোঃ গোলজার হোসেন এবং রংপুর জেলা ব্যাটারী চালিক অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ, বুধবার বেলা ১১টায় রংপুর প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধণ শেষে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং মেয়র রংপুর সিটি কর্পোরেশন বরাবরে স্বারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষনা করা হয় এই প্রতিবাদ সভা থেকে।

Read More »

রংপুরে সদ্যপুস্করিনী ইউনিয়নে চৌদিকার নিয়োগে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে চৌদিকার নিয়োগে অনিয়মের প্রতিবাদে এলাকাবসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি করেন ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নের সাধারণ জনগণ। এরপর তারা রংপুর প্রেস ক্লাবের সামনে মানবাবন্ধনে বক্তব্য রাখেন ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নবাসী নুরন্নবী, আকরাম, রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, আব্দুল করিম, দেলদার সরদার প্রমুখ। বক্তারা বলেন, রংপুর সদও উপজেলার সদ্যপুস্করিনী সদ্যপুস্করিনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে চৌদিকার নিয়োগে সঠিক ভাবে হয় নাই। আমরা সৎ যোগ্য চৌাদকার নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানাচ্ছি। ইউনিয়ন পরিষদে কোন মাদক সেবী বা নারী কেলেঙ্কারীর সাথে জরিত ব্যাক্তিদের নিয়োগ দেওয়া যাবে না। আমাদের ন্যায় সংগত দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছি। এ সময় মানববন্ধনে প্রায় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরের তিনটি রুটে ‘সিটি সার্ভিস’ চালু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের মাঝাঝিতে সিটি সার্ভিস চালু করতে প্রস্তুতি নিয়েছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)। এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে রুট, স্টপেজ, রাস্তা প্রসস্থ ও সংস্কার করার বিষয়ে পর্যবেক্ষণ প্রতিবেদক পেশ করবেন। একই সঙ্গে সিটি সার্ভিস চালুর সিদ্ধান্তের বিষয়ে মটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ আশ্বস্ত করেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুষ্ঠিত সভায় পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। রংপুর মহানগরে যানজট নিরসন ও যাত্রী-পণ্য পরিবহন নির্বিঘ্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। নগরের কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, রংপুর মহানগরে চলাচলরত ৯০ ভাগ গাড়ি এক ধরনের রেজিস্ট্রেশনকৃত হলেও তা অন্যভাবে চালায়। অ্যাম্বুলেন্সের লাইসেন্স করা গাড়ি প্রাইভেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ধরনের পরিবহনের ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখন আমরা ধীরে চলানীতি অবলম্বন করলেও অব্যাহত নিয়ন্ত্রণে না আসলে কঠোর নীতি অবলম্বন করা হবে। সরকার এবং আমাদের উদ্দেশ্য একটাই, সবকিছুকে একটা সিস্টেমে নিয়ে আসা। আরপিএমপি কমিশনার বলেন, নগরের যানজট নিরসনে রাস্তার পাশে বিল্ডিং এর অনুমোদনের ক্ষেত্রে ট্রাফিক পুলিশের অনুমতি গ্রহণ এবং রাস্তর দুই পাশে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা নিশ্চিত করা জরুরি। আমরা ট্রাফিক যানজট নিরসনে ইজিবাইক লেন/লাইন নির্দিষ্টকরণসহ সেগুলোকে কালার কোড ব্যবহারের মাধ্যমে, রেজিস্ট্রেশনকৃত গাড়ি সমূহ চলাচল করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের তিনটি পয়েন্টে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা হয়েছে। আগামীতে সিটি কর্পোরেশনের সহায়তায় পুরো নগরে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা হবে। তিনি আরও বলেন, যানজটমুক্ত নগরী, ফুটপাত দখল করে রাখা হকারদের অবৈধ দোকান,পরিচ্ছন্নতা বজায় রাখতে অপরিকল্পিত ডাস্টবিন উচ্ছেদসহ আইনের আওতায় অবৈধ অটোরিকশাগুলো থেকে রাস্তা দখলমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রংপুরে প্রায় ৩৫ হাজার অটোরিকশা রাস্তা দখল করে রেখেছে কিন্তু নিবন্ধিত রয়েছে ১১ হাজার। বর্তমান যানজটের যে চিত্র এটি নিরসনে রুট ভাগ করে দেয়া, অটোরিকশার বডি রং সিলেক্ট করে দেয়া, অটোরিকশার পার্কিং পয়েন্ট ভাগ করে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে সুন্দর নগরী গড়ে উঠবে। আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, এ্লজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির রেজাউল ইসলাম, মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আতিক উল্লাহ, রংপুর জেলা মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতিএকে চৌধুরী ওরফে ক্যাপ্টেন, রংপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ আলী প্রমুখ।

Read More »