জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে চৌদিকার নিয়োগে অনিয়মের প্রতিবাদে এলাকাবসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি করেন ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নের সাধারণ জনগণ। এরপর তারা রংপুর প্রেস ক্লাবের সামনে মানবাবন্ধনে বক্তব্য রাখেন ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নবাসী নুরন্নবী, আকরাম, রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, আব্দুল করিম, দেলদার সরদার প্রমুখ।
বক্তারা বলেন, রংপুর সদও উপজেলার সদ্যপুস্করিনী সদ্যপুস্করিনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে চৌদিকার নিয়োগে সঠিক ভাবে হয় নাই। আমরা সৎ যোগ্য চৌাদকার নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানাচ্ছি। ইউনিয়ন পরিষদে কোন মাদক সেবী বা নারী কেলেঙ্কারীর সাথে জরিত ব্যাক্তিদের নিয়োগ দেওয়া যাবে না। আমাদের ন্যায় সংগত দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছি। এ সময় মানববন্ধনে প্রায় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
















