সর্বশেষ
সর্বশেষ

Day: October 1, 2023

রংপুরে বিশ্ব প্রবীণ দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্নাঢ্য র‌্যালি,প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রদান,ভিক্ষুক পূর্নবাসন ,নৃগোষ্ঠীর মাঝে চেকবিতরণ, শিক্ষাবৃত্তি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রংপুরে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা ও রংপুর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসক চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ সুলতানা রাজিয়া, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) মো: নাসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, প্রতিবন্ধী সংগঠক আশিক ইকবাল । আলোচনা শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক২০২২-২৩ অর্থ বছরে বরাদ্দকৃত ক্ষুদ্র জাতিসত্তা নৃ গোষ্ঠী সম্প্রদায়ের ৯৭জন পরিবারের প্রধান প্রত্যেককে ২হাজার টাকা করে এবং গরীব অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থী ৯৭ জনের হাতে এককালীন ২হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয় । এছাড়াও সমাজসেবার আওতায় তালিকাভুক্ত বিভিন্ন সামাজিক সংগঠন তাদের সামাজিক কার্যক্রম পরিচালনার সিকৃতি হিসাবে ৮টি সংস্থাকে ২০হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয় । এর আগে পেশাদার এক ভিক্ষুক পরিবারকে পূনর্বাসনে একটি গাভি প্রদানের মাধ্যমে পূর্নবাসন করা হয় এদিকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে প্রবীণদের বিনাপয়সায় থেরাপীভ্যান ক্যাম্পেইন সেবা প্রদান সহ বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত মানবতার সংগঠন হাইপারটেনশন এন্ড রিসার্স সেন্টারের আয়োজনে এবং সংস্থার সিইও মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে বিনা পয়সায় প্রবীণদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় । যার মধ্যে ছিলো উচ্চ রক্তচাপ নির্ণয় , ডায়াবেটিক পরীক্ষা ,ওজন সহ অন্যান্য বিষয়ে পরীক্ষা নীরিক্ষা ও চিকিৎসাপত্র প্রদান করা হয় । সকাল থেকে বিকেল পর্যন্ত ৫শতাধিক নবীন এবং প্রবীণ ব্যাক্তি স্বাস্থ্য সেবা গ্রহণ করেন ।

Read More »

রংপুরে খোলাবাজারে ৩৫টাকা কেজিতে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে খোলাবাজারে ৩৫টাকা কেজিতে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল (১লা অক্টোবর) বেলা ১২টায় রংপুর কাচারী বাজার র্পোস্ট অফিসের সামনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা কমে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি এ কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের বলেন, কয়েক দিন খোলাবাজারে আলু বিক্রি হলে বাজারে আলুর চাহিদা কমবে, তখন দামও কমে আসবে। জেলা প্রশাসক আরও বলেন, বাজারে আলুর অস্থিরতা রোধে ইতোমধ্যে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ী এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। বাজারে আলুর নিয়ন্ত্রণে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এরই মধ্যে রংপুর জেলার আলু চাষি ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ থেকে ৩৫ টাকা কেজি দরে খোলাবাজারে আলু বিক্রি শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিক প্রমুখ। আলু চাষি ও ব্যবসায়ী সমিতির নেতারা জানিয়েছেন, রংপুর মহানগরীতে চারটি ট্রাকে করে তিন টন করে মোট ১২ টন আলু প্রতিদিন খোলাবাজারে বিক্রি করা হবে। এর মধ্যে নগরীর কাচারীবাজার ডাকঘর সংলগ্ন পয়েন্ট, জাহাজ কোম্পানি মোড় মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও শাপলা চত্বরে স্থায়ীভাবে ট্রাকে করে আলু বিক্রি হবে। এছাড়া একটি ট্রাক ভ্রাম্যমাণ হিসেবে নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে আলু বিক্রি করবে।

Read More »

রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোপ গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখা ৪০৯ জন। নির্বাচনে মোট পদ ৯টি , এর মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। ২ টি পদে ( সভাপতি ও সাধারণ সম্পাদক ) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনা চলাকানি সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ, শ্রম দপ্তরের প্রতিনিধি অশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য মোতাহার হোসেন ডালু। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার আবু বক্কর সিদ্দিক পলাশ, সদস্য তসলিম, আজাদ, জিয়া, শাহআলম প্রমুখ।

Read More »

রংপুরে প্রয়াত লায়ন শিক্ষক কর্মকর্তা -কর্মচারীবৃন্দের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুর ও লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে রংপুরে প্রয়াত লায়ন শিক্ষক কর্মকর্তা -কর্মচারীবৃন্দের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১২টায় লায়ন্স স্কুল হলরুমে স্মরণ সভায় লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে ও ক্লাব পরিচালক লায়ন এনামুল হক সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট অধ্যাপক আজাহারুল ইসলা দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী জাভেদ হাসান, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রায়হার শরীফ, বীর মুক্তিযোদ্ধা (মেজর অবঃ) নাসিম উদ্দিন, লায়ন্স ক্লাব অব রংপুর ভাইস প্রেসিডেন্ট নাসরিন হক ববি, লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, পাস্ট প্রেসিডেন্ট লায়ন বানিউল আদম বাবু, লায়ন হাসান মাহাবুব আখতার লোটন, ডাঃ আখতারুজ্জামান, প্রয়াত লায়ন শিক্ষক কর্মকর্তা -কর্মচারীবৃন্দের পরিবার থেকে ডাঃ হেদায়েতুল, লায়ন নিমু, পুস্পিতা। আলোচনা শেষে দোয়া মাহফিল ও লায়ন শিক্ষক কর্মকর্তা -কর্মচারীবৃন্দের পরিবারে মাঝে সম্মাননা প্রদান করেন।

Read More »

রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিশ হয়। শুক্রবার রাতে রংপুর পাবলিক লাইব্রেরী হল রুমে রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।সভায় বিশেষ অতিথি ছিলেন ঈগল কোম্পানীর ম্যানেজার মোঃ স্বর্পরাজ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজার রহমান চান্দ, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রসিক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, রংপুর জেলা দোকান মালিক সমিতির সহ-সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর খিলিপান দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, সহ-সম্পাদক আব্দুল খালেক, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, ধর্মীয় সম্পাদক জামাল হোসেন ও সদস্য শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভা শেষে রংপুর মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজার রহমান চান্দকে চেয়ারম্যান করে ৫সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

Read More »