জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোপ গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখা ৪০৯ জন। নির্বাচনে মোট পদ ৯টি , এর মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। ২ টি পদে ( সভাপতি ও সাধারণ সম্পাদক ) নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনা চলাকানি সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ, শ্রম দপ্তরের প্রতিনিধি অশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য মোতাহার হোসেন ডালু। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার আবু বক্কর সিদ্দিক পলাশ, সদস্য তসলিম, আজাদ, জিয়া, শাহআলম প্রমুখ।
















