জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বর্নাঢ্য র্যালি,প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রদান,ভিক্ষুক পূর্নবাসন ,নৃগোষ্ঠীর মাঝে চেকবিতরণ, শিক্ষাবৃত্তি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রংপুরে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা ও রংপুর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসক চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ সুলতানা রাজিয়া, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) মো: নাসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, প্রতিবন্ধী সংগঠক আশিক ইকবাল । আলোচনা শেষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক২০২২-২৩ অর্থ বছরে বরাদ্দকৃত ক্ষুদ্র জাতিসত্তা নৃ গোষ্ঠী সম্প্রদায়ের ৯৭জন পরিবারের প্রধান প্রত্যেককে ২হাজার টাকা করে এবং গরীব অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থী ৯৭ জনের হাতে এককালীন ২হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয় ।
এছাড়াও সমাজসেবার আওতায় তালিকাভুক্ত বিভিন্ন সামাজিক সংগঠন তাদের সামাজিক কার্যক্রম পরিচালনার সিকৃতি হিসাবে ৮টি সংস্থাকে ২০হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয় । এর আগে পেশাদার এক ভিক্ষুক পরিবারকে পূনর্বাসনে একটি গাভি প্রদানের মাধ্যমে পূর্নবাসন করা হয় এদিকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে প্রবীণদের বিনাপয়সায় থেরাপীভ্যান ক্যাম্পেইন সেবা প্রদান সহ বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত মানবতার সংগঠন হাইপারটেনশন এন্ড রিসার্স সেন্টারের আয়োজনে এবং সংস্থার সিইও মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে বিনা পয়সায় প্রবীণদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় ।
যার মধ্যে ছিলো উচ্চ রক্তচাপ নির্ণয় , ডায়াবেটিক পরীক্ষা ,ওজন সহ অন্যান্য বিষয়ে পরীক্ষা নীরিক্ষা ও চিকিৎসাপত্র প্রদান করা হয় । সকাল থেকে বিকেল পর্যন্ত ৫শতাধিক নবীন এবং প্রবীণ ব্যাক্তি স্বাস্থ্য সেবা গ্রহণ করেন ।
















