সর্বশেষ
সর্বশেষ

Day: October 3, 2023

৯৩ হাজার টাকার চেককে ৫ লাখ ৯৩ হাজার লিখলেন প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রাজশাহীতে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। রোববার (১ অক্টোবর) দুপুরে অগ্রণী ব্যাংকের কেশরহাট বাজার শাখায় টাকা উত্তোলন করতে গেলে এ জালিয়াতি ধরা পড়ে। এ বিষয়ে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুস্তম আলী প্রামাণিক বলেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তার দোকানের এক কর্মচারীকে টাকা উত্তোলনের জন্য রোববার দুপুরে ব্যাংকে পাঠান। এরপর ব্যাংক থেকে আমাকে ফোন করে নিশ্চিত হওয়ার জন্য। ব্যাংক থেকে আমাকে জানানো হয় আমার ও প্রধান শিক্ষকের স্বাক্ষর সম্বলিত একটি ৫ লাখ ৯৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। আমি জানাই শুধু ৯৩ হাজার টাকার চেকে স্বাক্ষর করেছি। এর পরই ব্যাংক কর্তৃপক্ষ সেই চেক আটকে দেয়। দ্রুত আমি ব্যাংকে যাই। আমি তাৎক্ষণিক প্রধান শিক্ষককেও ব্যাংকে আসতে বলি। সভাপতি আরও বলেন, আমি জানতাম ব্যাংকে মোট ৯৪ হাজার টাকা আছে। তবে ছুটির মধ্যে ব্যাংকে আরও ৫ লাখ টাকা অনুদান জমা হয়েছে। এ টাকা সরাতেই প্রধান শিক্ষক এভাবে চেক জালিয়াতি করতে চেয়েছিলেন। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো। আপাতত চেকটি ব্যাংকেই ম্যানেজারের কাছে আছে। এ ঘটনায় প্রধান শিক্ষক ক্ষমাও চেয়েছেন। তবে আমি ক্ষমা করবো না। আমি মামলা করবো। এদিকে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক ব্যাংকে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষককে ঘুসিও মারেন সভাপতি। পরে উপস্থিত লোকজন তাদের শান্ত করেন। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, একটি অনুদান এসেছে। এক চেকেই উত্তোলনের জন্য আমি পাঠিয়েছিলাম। তবে আমি সব জায়গায় কাগজে কলমে ৫ লাখ ৯৩ হাজার লিখেছি এবং সভাপতি স্বাক্ষরও করেছেন। এখন তিনি অস্বীকার করছেন। এখানে আমার কোনো দোষ নেই। আমি কোনো চেক জালিয়াতি করিনি। এমনকি কোনো চেক জালিয়াতি হয়নি। অগ্রণী ব্যাংক কেশরহাট শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান খান জাগো নিউজকে বলেন, চেকটির মুড়িতে ৯৩ হাজার টাকা লেখা আছে। তবে মেইন চেকে ৫ লাখ ৯৩ হাজার লেখা দেখে আমাদের সন্দেহ হলে আমরা তাকে ফোন দেই। দুপক্ষ আসার পর থেকেই আমরা এটি নিয়ে সমাধানের জন্য বলেছি। আমরাও একটি চিঠি দিয়েছি। তবে সমাধান না হাওয়া পর্যন্ত সবাই চেকটি আমাদের হেফাজতেই রাখতে বলেছেন। এজন্য চেকটি আমাদের হেফাজতেই রাখা হয়েছে।

Read More »

রংপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি রংপুর জোনের মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার বেলা ১২টায় নগরীর আহার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক শেখ শাহাবাজ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোরসেদ আলম, যুগ্ম আহবায়ক অতিকুর রহমান অতিক, রবিউল করিম , বিনয় দেবনাথ, ঠিকাদার মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠিকাদা মোসলিম। আলোচনা শেষে রংপুর বিভাগের সকল ঠিকাদারদের উপস্থিততে মোঃ মনোয়ারুল ইসলামকে সভাপতি ও খিতিস চন্দ্রকে সাধারণ সম্পাদক করেন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Read More »

রংপুরে কাঙ্খিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে : আ’লীগ নেতা এ্যাড. রাজু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। রোববার সন্ধ্যায় রংপুর এক আসনের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মৌলভীবাজার, নবনীদাস বাজার, সরকারী কলেজ মোড, মাঠের পাড় বাজার, বড়বিল ইউনিয়নের মালিপের বাজার, গিরীয়ার মোড, গিরীয়ার বাজার ও চেয়ারম্যান মোড় এলাকায় মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে কালে আ’লীগ নেতা রেজাউল করিম রাজু আরও বলেন, দীর্ঘ দিন থেকে নৌকার কোনো সাংসদ সদস্য না থাকায় এই এলাকার মানুষ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত । তাই কাঙ্ক্ষিত উন্নয়ন ও স্মার্ট গঙ্গাচড়া গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করার বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন রসিকের ১,২ ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলারা বেগম,গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য ও সাবেক গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান লিজু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিএম শাহজালাল সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ,কৃষক লীগ,যুবলীগের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে লেখক সংসদ রংপুর সাহিত্য আসর অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লেখক সংসদ রংপুর এর ৮০৮ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। গতকাল লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ পাঠাগারে লেখক সংসদ রংপুরের সভাপতি মোঃ আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে সাংবাদিক চঞ্চল মাহমুদ সাহেবের উপস্থাপনায় সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ সাহেবের মাধ্যমে পবিত্র কালামে পাক তেলাওয়াতের মধ্য দিয়ে আসর শুরু হয়। উক্ত আসরে কবিতা পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক (অবসরপ্রাপ্ত) প্রফেসর ডঃ মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের অর্থ-সম্পাদক ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এস এম আব্দুর রহিম,ডক্টর শফিউল হক এহসানুল কবির, লিপি আক্তার, প্রভাষক আহসান হাবীব রবু, সংগঠনের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম,লেখক কবি ও নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ, বক্তব্য প্রদান করেন মোহাম্মদ চাঁদ মিয়া, মোঃ শরিফুল ইসলাম মোঃ মনিরুজ্জামান,সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ ও সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টার সংগীত পরিবেশন করেন লিপি আক্তার ও আব্দুস ছালাম মিয়া প্রমুখ। সাপ্তাহিক সাহিত্য আসর শেষে সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে গরিব মেধাবী এইচএসসি অধ্যায়নরত কৃতি শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। পাঠ্যবই বিতরণ শেষে সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ পাঠাগারের উদ্যোগে মত বিনিময় সভা শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হযেছে।

Read More »

রংপুরে বিশ্বরং শো-রুমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিশ্বরং শো-রুমের উদ্বোধন করা হয়। রবিবার রংপুর নগরীর ধাপ আকে রোডসহ বিশ্বরং এর শো-রুমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন চিত্র তারকা শিল্পী অভিনেত্রী অপু বিশ্বাস, ও নাট্যশিল্পী মৌ। এছাড়াও উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী অন্তর রহমান, বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বরং এর প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা। অনুষ্ঠানের শুরুতে অতিথি বরণ, সংক্ষিপ্ত আলোচনা, ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধনী ঘোষণা

Read More »