সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে কাঙ্খিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে : আ’লীগ নেতা এ্যাড. রাজু

রংপুরে কাঙ্খিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে : আ’লীগ নেতা এ্যাড. রাজু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। রোববার সন্ধ্যায় রংপুর এক আসনের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মৌলভীবাজার, নবনীদাস বাজার, সরকারী কলেজ মোড, মাঠের পাড় বাজার, বড়বিল ইউনিয়নের মালিপের বাজার, গিরীয়ার মোড, গিরীয়ার বাজার ও চেয়ারম্যান মোড় এলাকায় মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে কালে আ’লীগ নেতা রেজাউল করিম রাজু আরও বলেন, দীর্ঘ দিন থেকে নৌকার কোনো সাংসদ সদস্য না থাকায় এই এলাকার মানুষ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত । তাই কাঙ্ক্ষিত উন্নয়ন ও স্মার্ট গঙ্গাচড়া গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন রসিকের ১,২ ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলারা বেগম,গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য ও সাবেক গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান লিজু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিএম শাহজালাল সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ,কৃষক লীগ,যুবলীগের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM