সর্বশেষ
সর্বশেষ

Day: October 10, 2023

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরীতে সর্বোক্ষেত্রে কোটা পুনঃবহাল ও প্রয়েগের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক কাছে প্রদান করা হয়। গতকাল (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকে কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের হাতে প্রাদান করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু রিয়াজ মাহামুদ সুজন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সহ সভাপতি শাহীনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শাহরিয়ার কবির , কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল মিয়া, তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কেএম রেজাউল ইসলাম সহ সকল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Read More »

৩ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকার নির্ধারিত বিডি বিক্রয়মূল্য ১৮টাকার চাইতে কম মূল্যের বিড়ি বাজারজাত করার প্রতিবাদে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিড়ি শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রংপুর কাস্টমস কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন ঊদ্দিন বিএসসি, হারা গাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু, বিডি শ্রমিক নেতা ইয়ামিন আলী ও রাশেদুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন কিছু অসৎ ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের পরিবর্তে ৮-৯ টাকা কম মূল্যের বিড়ি বাজারজাত করছে। তারা অবিলম্বে এ অপ তৎপরতা বন্ধের দাবি জানান। এছাড়া বক্তারা বিড়ি শিল্প বন্ধ ও শ্রমিক বেকার করার পায়তারার প্রতিবাদ এবং শ্রমিকদের বাঁচার স্বার্থে সপ্তাহে ছয় দিন তাদের কাজের সংস্থান করার দাবি জানান।

Read More »

৯ দফা দাবীতে রংপুরে ব্যাটারী চালিত অটো ও রিক্সা মালিক শ্রমিকদের অনশন কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর এলাকায় টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত প্রত্যাহার সহ ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১০ অক্টোবর) রংপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচী পালন করেন ব্যাটারী চালিত ইজিবাইক অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখা। সকাল ১০টায় নগরীর শাপলা চত্বরস্থ জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে অনশন করেন দুপুর ২টা পর্যন্ত। এসময় পুরো সিটি কর্পোরেশন এলাকা জুড়ে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রেসক্লাবের সামনে স্ব-শরিরে উপস্থিত হন এবং টাউন সার্ভিস চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯দফা দাবী বাস্তবায়নে মেট্রোকমিশনার ও ট্রাফিক ডিসির সাথে আলোচনা সাপেক্ষে বাস্তবায়নের বিষয় আন্দোলনরত মালিক শ্রমিকদের আশ্বাসসহ অনশন তুলে নেয়ার অনুরোধ করলে তারা দুপুর ২টায় অনশন তুলে নেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শমিক পার্টির সভাপতি মোঃ তসলিম উদ্দিন প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সহ-সম্পাদক মোঃ বাশার, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুলতান মাহামুদসহ রংপুর মহানগরীর সকল শাখার নেতৃবন্দ।

Read More »

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খায়রুল আলম সেখ সদ্য বদলি হওয়া সমাজকল্যাণসচিব মো. জাহাঙগীর আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। জাহাঙগীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে।

Read More »

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় নাগরিক ভোগান্তি দূর করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৯ অক্টোবর, ২০২৩ ইং, সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ যখন সবার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত তখন জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় কোন প্রকার ভোগান্তি মেনে নেওয়া যায় না। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় কোথায় ঘাটতি বা সীমাবদ্ধতা রয়েছে তা চিহ্নিত করার জন্য আজকের এই আন্তমন্ত্রণালয় সভা। তিনি আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সার্বিক পর্যালোচনা বিষয়ক এক আন্তমন্ত্রনালয় সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার মোঃ রাশেদুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান। এ সময় তথ্য ও প্রযুক্তিবিভাগের প্রযুক্তি বিশেষজ্ঞগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারের ক্যাপাসিটি কম থাকায় সেবা পেতে নাগরিকদের বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে। এ সময় ন্যারো গেটওয়ে সম্প্রসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার এর প্রতিদিন অন্তত ৫০ হাজার নিবন্ধন সম্পন্ন করার ক্ষমতা থাকা উচিত যা বর্তমানে ১৭ হাজার রয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং কাউন্সিল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় এর সাতজন প্রতিনিধি সমন্বয়ে কমিটি আগামী সাত দিনের মধ্যে একটি রিপোর্ট উপস্থাপন করবে। এই কমিটি জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় প্রযুক্তিগত সহায়তার জন্য পরামর্শ প্রদান করবে। এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় সার্ভারের ক্যাপাসিটি বৃদ্ধি, সফটওয়্যার ডিজাইন এবং ডাটাবেজ তৈরির পরামর্শ দিবে এই কমিটি। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সময় প্রস্তাব রাখেন উপরোক্ত কমিটির রিপোর্টের পর আগামী মার্চ মাস পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়কে প্রযুক্তিগত সহায়তা করবে আইসিটি ডিভিশন। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের অর্গানোগ্রাম বা লোকবল কাঠামোকে সময় উপযোগী করে গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় নাগরিক ভোগান্তি পরিহারে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা চলমান রেখে প্রযুক্তিগত উন্নয়ন সম্পূর্ণ করার নির্দেশ প্রদান করেন।

Read More »

“জাতির পিতার স্মৃতিস্তম্ভে সদ্য যোগদানকৃত স্বাস্থ্য সেবা সচিবের পুষ্পস্তবক নিবেদন”

এসএম রবিন দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা: ১০ অক্টোবর, ২০২৩ খ্রি. আজ ১০ অক্টোবর, সকাল ৮ টায়, রাজধানীর ধানমণ্ডি ৩২ নং এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজম, যুগ্মসচিব (প্রশাসন) আঞ্জুমান আরা, যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য) মামুনুর রশীদসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহঃ আনোয়ার হোসেন হাওলাদারের অবসরজনিত কারনে মোঃ জাহাঙ্গীর আলম গতকাল ৯ অক্টোবর বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

Read More »