জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর এলাকায় টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত প্রত্যাহার সহ ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১০ অক্টোবর) রংপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচী পালন করেন ব্যাটারী চালিত ইজিবাইক অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখা। সকাল ১০টায় নগরীর শাপলা চত্বরস্থ জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে অনশন করেন দুপুর ২টা পর্যন্ত। এসময় পুরো সিটি কর্পোরেশন এলাকা জুড়ে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রেসক্লাবের সামনে স্ব-শরিরে উপস্থিত হন এবং টাউন সার্ভিস চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯দফা দাবী বাস্তবায়নে মেট্রোকমিশনার ও ট্রাফিক ডিসির সাথে আলোচনা সাপেক্ষে বাস্তবায়নের বিষয় আন্দোলনরত মালিক শ্রমিকদের আশ্বাসসহ অনশন তুলে নেয়ার অনুরোধ করলে তারা দুপুর ২টায় অনশন তুলে নেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শমিক পার্টির সভাপতি মোঃ তসলিম উদ্দিন প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সহ-সম্পাদক মোঃ বাশার, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুলতান মাহামুদসহ রংপুর মহানগরীর সকল শাখার নেতৃবন্দ।
















