সর্বশেষ
সর্বশেষ

Day: October 24, 2023

রংপুর কালি বাড়ী মন্দিরে শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন রসিক মেয়র

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কালি বাড়ী মন্দিরে শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন। রবিবার রাতে নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ কালি বাড়ী মন্দিরের শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা । এ সময় উপস্থিত ছিলেন রসিক মেয়রের সহধর্মিনী জেলী রহমান , রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, রংপুর কালি বাড়ী মন্দির কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সাংগঠনিক সম্পাদক শুভ রঞ্জন দেব বাবলু, দপ্তর সম্পাদক নিখিল বাগচী, প্রচার সম্পাদক পঙ্কজ রায়, সদস্য গৌতম সরকার, রঞ্জন সরকার, সঞ্জিব বনিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ৩দিন ব্যাপী মিনি ইজতেমার কাজ চলমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর আলমনগর আরডিসিসি মাঠে ৩দিন ব্যাপী মিনি ইজতেমার প্রস্ততি কাজ চলমান রয়েছে। রংপুর শুরু হতে যাচ্ছে ধর্মপ্রান মুসল্লিদের জন্য ৩দিন ব্যাপী মিনি ইজতেমা। আগামী (২, ৩ ও ৪ নভেম্বর) তিনদিন ব্যাপী মিনি ইজতেমা শুর হবে। মিনি ইজতেমা ও প্যান্ডেল তৈরির জিম্মাদার মোঃ রাজা মিয়া ও আলহাজ্ব নুরুল ইসলাম ডাবলু। ইজতেমাকে ঘিরে পুরো এলাকাজুড়ে স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। মুসল্লিদের জন্য শৌচাগার, পানির পাম্প সহ প্যান্ডেল বসানোর কাজ চলমান রয়েছে।

Read More »

ফিলিস্তিনের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে রংপুরে আসক এর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের ওপর ইসরাইলি বাহিনীর ন্যাক্কারজনক হামলা, নির্যাতন ও শিশু গণহত্যা এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রে বোমা হামলার প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় প্রেসক্লাব রংপুর চত্বরে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৭০ বছর যাবৎ ইসরাইলি সন্ত্রাসীরা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে আসছে। বিশ্ব মানবাধিকার কর্মীদের ইসরাইলের মানবাধিকার বিরোধী কার্যক্রম তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বাংলাদেশসহ বিশে^র সকল রাজনৈতিক সংগঠন গুলোর ফিলিস্তিনি নির্যাতিত নাগরিকের পক্ষে না বিপক্ষে অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। মুসলিম বিশ্বকে মুসলমানদের পবিত্র স্থান মাসজিদুল আকসা দখল মুক্ত করতে ও ফিলিস্তিনকে ইসরাইলের হাত থেকে স্বাধীন করার আহ্বান জানানোর পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ আফ্ফান হোসাইন আজমীর। সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সাগর, সাংবাদিক শহিদুল ইসলাম, শফিউল ইসলাম, সাইফুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক তাজেদুল ইসলাম, সদস্য জেমি, সোহাগ মিয়া, মোঃ জহুরুল ইসলাম, ফারাজুল ইসলাম প্রমূখ।

Read More »

রংপুর মহানগর ও জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত , নির্দলীয় নিরপেক্ষ সরকারের আধীনে নির্বাচন , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন ও মুক্তির লক্ষে ১ দফা দাবিতে রংপুর মহানগর ও জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর জিএলারায় রোডস্থ আড়িরাং মিলনায়তনে মতবিনিময় সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনেক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

গঙ্গাচড়ায় আ’লীগ নেতা এ্যাড. রাজু’র আর্থিক অনুদান প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গঙ্গাচড়া উপজেলার চার ইউনিয়নের ৩৭ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। সোমবার (২৩ অক্টোবর)বিকেলে উপজেলার গজঘণ্টা, সদর,কোলকোন্দ ও লক্ষীটারি ইউনিয়নের ৩৭ টি মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেন তিনি। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রেজাউল করিম রাজু। আ’লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে।শুধু তাই নয় আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন্দ্রনাথ রায়, গজঘণ্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, গজঘণ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান মাসুদ,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।

Read More »