জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত , নির্দলীয় নিরপেক্ষ সরকারের আধীনে নির্বাচন , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন ও মুক্তির লক্ষে ১ দফা দাবিতে রংপুর মহানগর ও জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল নগরীর জিএলারায় রোডস্থ আড়িরাং মিলনায়তনে মতবিনিময় সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনেক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















