জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার চার ইউনিয়নের ৩৭ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। সোমবার (২৩ অক্টোবর)বিকেলে উপজেলার গজঘণ্টা, সদর,কোলকোন্দ ও লক্ষীটারি ইউনিয়নের ৩৭ টি মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেন তিনি। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রেজাউল করিম রাজু।
আ’লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে।শুধু তাই নয় আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন্দ্রনাথ রায়, গজঘণ্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী, জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু,
গজঘণ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান মাসুদ,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
















