সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ফিলিস্তিনের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে রংপুরে আসক এর মানববন্ধন

ফিলিস্তিনের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে রংপুরে আসক এর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ফিলিস্তিনের ওপর ইসরাইলি বাহিনীর ন্যাক্কারজনক হামলা, নির্যাতন ও শিশু গণহত্যা এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রে বোমা হামলার প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় প্রেসক্লাব রংপুর চত্বরে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৭০ বছর যাবৎ ইসরাইলি সন্ত্রাসীরা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে আসছে।

বিশ্ব মানবাধিকার কর্মীদের ইসরাইলের মানবাধিকার বিরোধী কার্যক্রম তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বাংলাদেশসহ বিশে^র সকল রাজনৈতিক সংগঠন গুলোর ফিলিস্তিনি নির্যাতিত নাগরিকের পক্ষে না বিপক্ষে অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। মুসলিম বিশ্বকে মুসলমানদের পবিত্র স্থান মাসজিদুল আকসা দখল মুক্ত করতে ও ফিলিস্তিনকে ইসরাইলের হাত থেকে স্বাধীন করার আহ্বান জানানোর পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ আফ্ফান হোসাইন আজমীর। সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সাগর, সাংবাদিক শহিদুল ইসলাম, শফিউল ইসলাম, সাইফুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক তাজেদুল ইসলাম, সদস্য জেমি, সোহাগ মিয়া, মোঃ জহুরুল ইসলাম, ফারাজুল ইসলাম প্রমূখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM