সর্বশেষ
সর্বশেষ

Day: December 1, 2023

হামাসের হাতে বন্দি থাকা ৮ জিম্মির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দোহা, ১ ডিসেম্বের, ২০২৩ : গাজা যুদ্ধবিরতি সপ্তম দিনে হামাস কর্তৃপক্ষ আট জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তি প্রাপ্ত এসব জিম্মির মধ্যে উরুগুয়ে, মেক্সিকো এবং রাশিয়ার দ্বৈত নাগরিকও রয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার শুক্রবার একথা জানিয়েছে। খবর এএফপি’র। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ আটজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে দ’ুজন নাবালক এবং ছয় জন নারী রয়েছে।’ তিনি আরো বলেন, গাজায় বন্দি থাকা মোট ১০জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের ৩০ নাগরিককে ইসরাইয়েল কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে গতকাল মুক্তি পাওয়া দুই রাশিয়ার নাগরিক অন্তর্ভূক্ত রয়েছে।

Read More »

বাবা ছিলেন ঢাবি ভিসি, মেয়ে হলেন জবি ভিসি

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি বর্তমানে বিভাগটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার পিতা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬-১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক সাদেকা হালিমকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য। এর আগে তিনি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের প্রথম নারী ডিন ছিলেন। অধ্যাপক সাদেকা হালিমের পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। তিনি রাজধানীর উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পান সাদেকা হালিম। পরবর্তীতে কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বার স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে। ২০০৯ সালের জুলাই মাস থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত তথ্য কমিশনে প্রথম নারী তথ্য কমিশনার পদে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি তিন মেয়াদে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও তিনবার সিনেট সদস্য ছিলেন। অধ্যাপক সাদেকা হালিম জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর ১৮ জন বিশিষ্ট শিক্ষাবিদের কমিটিতে সদস্য ছিলেন। পেশাগত জীবনে সাদেকা হালিম অতিথি অধ্যাপক হিসেবে অস্ট্রিয়ার ভিয়েনার বকু বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। এছাড়া তিনি ঢাবির উইমেন স্টাডিজ বিভাগ ও আয়ারল্যান্ডের বেলফাস্টের কুইন্স বিশ্ববিদ্যালয়ের হায়ার এডুকেশন লিংক প্রোগ্রামের অধীনে কুইন্সের ভিজিটিং ফেলো ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার লেখা প্রায় ৫০টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। লিঙ্গ-সমতা, বন ও ভূমি, উন্নয়ন, আদিবাসী ইস্যু, মানবাধিকার এবং তথ্য অধিকার প্রভৃতি তার গবেষণার বিষয়। ২০২২ সালের কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য করা হয়। অন্যদিকে অধ্যাপক সাদেকা হালিমের পিতা ফজলুল হালিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন ফেলো। তিনি বাংলাদেশে ভৌত রসায়ন বিকাশে অগ্রণী অবদান রেখেছেন। ২০টিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছেন। সেলুলোজ ফাইবার (বিশেষত পাট), পলিলেক্ট্রোলাইটস এবং প্রোটিন নিয়ে কাজ করেছিলেন। ফজলুল হালিম চৌধুরী ১৯৩০ সালের ১ আগস্ট বেঙ্গল প্রেসিডেন্সির কুমিল্লা জেলার কুুঞ্জ শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল আজিজ চৌধুরী একজন শিক্ষাবিদ, মাতা আফিফা খাতুন। ফজলুল হালিম ঢাবির রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫১ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৬ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৬ সালে তিনি সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৫৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রীডার হিসেবে যোগদান করেন এবং ১৯৬৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন নির্বাচিত হন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে উপাচার্য হিসেবে নিযুক্ত হন এবং ১৯৮৩ সাল পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

Read More »

চলতি বছর ১ কোটি আয়কর বিবরণী জমা হওয়া উচিত: এনবিআর চেয়ারম্যান

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৩ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, চলতি ২০২৩-২৪ করবর্ষে দেশে ১ কোটি বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা হওয়া উচিত। অথচ জমা হচ্ছে মাত্র ৩৫ লাখ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় আয়কর দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন: পরিবর্তিত প্রেক্ষিত’ র্শীষক সেমিনারে বাংলাদেশের অ্যার্টনি জেনালের এএম আমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত বছর রিটার্ন জমা হয়েছিলো ৩৬ লাখের মত। অবশ্য চলতি বছর ২৭ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ১৯ লাখের কিছু বেশি। তবে এনবিআর গতকাল ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমার সময় আরও দুই মাস সময় বাড়িয়েছে। এনবিআর চেয়ারম্যান নতুন আয়কর আইনে কিছু ত্রুটি রয়ে গেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, “সব দিকে একসাথে খেয়াল করা যায় না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যেও কিছু ত্রুটি রয়েছে। সমাধানের চেষ্টা চলছে।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য (করনীতি) শামস উদ্দীন আহমেদ। তিনি সর্বশেষ শ্রমশক্তি জরিপের হিসাব তুলে ধরে প্রবন্ধে জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী কর প্রদানে সমর্থ মানুষের সংখ্যা হওয়া উচিত ৭০ লাখ। বর্তমানে কর দিচ্ছেন ৩৫ লাখ। তিনি বলেন, ঢালাওভাবে বলা হচ্ছে, দেশে কর প্রদানে সক্ষম মানুষ তিন থেকে সাড়ে তিন কোটি। কিন্তু এটি কতটুকু সত্যি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন রাজস্ব আয় বাড়াতে করদান প্রক্রিয়া আরও সহজ এবং কর সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি এএম আমিন উদ্দিন মনে করেন কর আদায় করার সময় মানুষের মধ্যে আস্থা তৈরির জন্য ভাল আচরন করা উচিত। উল্লেখ্য, এ বছর করদিবসের শ্লোগান হলো ‘কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ‘।

Read More »

রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর মনোনয়নপত্র দাখিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মমিনুর আলমের কাছ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন জাতীয় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস.এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজ্বী আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন ও চেয়ারম্যানের পিএস মোঃ এ্যাড. আবু তৈয়ব। এ সময় আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্ত্বরে অন্যান্য নেতা-কর্মীদের সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাফিয়ার রহমান শাফি, হাসানুজ্জামান নাজিম, আব্দুর রহিম বাবলু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না, সদস্য সচিব ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, যুব নেতা ইউসুফ আহমেদ ও জাতীয় আইনজীবী ফেডারেশনের সদস্য মাকসুদার রহমান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে এ্যাডঃ ডনের মুক্তির দাবীতে আইনজীবীদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্তমান সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী আদায় ও নির্বাচনী তফসিল বাতিল এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট। গতকাল (৩০ নভেম্বর) দুপুরে রংপুর আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট এর সভাপতি এডভোকেট একরামুল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রংপুর ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফতাব উদ্দিন, রংপুর ইউনিটের সহ সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এডভোকেট শফি কামাল, রংপুর আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ফাতেমা আক্তার কনা। বক্তারা সরকারের তিব্র সমালোচনা করে বলেন, সরকার সারাদেশটাকেই জেলখানায় পরিনত করেছে। বিরোধী মতের লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ও জেলে রেখে তামাশার নির্বাচনের মঞ্চ সাজিয়েছে। বক্তারা অবিলম্বে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবী জানান। মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সদস্যসহ সাধারণ আইনজীবীরা অংশ নেয়।

Read More »

রংপুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল স্লোগানকে মনে ধারণ করে রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগীতায় সভাপতি একাদশ ও সম্পাদক একাদশ দুটি পক্ষের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতি একাদশ, সম্পাদক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল (৩০ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর ক্রিকেট গার্ডেনে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুপুর ২টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, বি সার্কেল আশরাফ আলী, রসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামজীবন কুন্ডু, প্রিন্স হজ¦ গ্রুপের সত্বাধীকারী ও বিশিষ্ট সমাজ সেবক খোরশেদুর রহমান প্রিন্স, কবি ও সাংবাদিক হামিম আব্দুল্লাহ প্রমূখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন বাবলু, এ সময় সঞ্চালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম। সংক্ষিপ্ত আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More »

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃতীয় লিঙ্গের রানী

জালার উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নযন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এই জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। এছাড়া বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন। আনোয়ারা ইসলাম রানী বলেন, সবক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে নির্বাচন করে আমি নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সমর্থন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করবো।রানীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিনুল আলম বলেন, এবার রংপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৯ হাজার ৯৭০ জন।

Read More »