সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে এ্যাডঃ ডনের মুক্তির দাবীতে আইনজীবীদের মানববন্ধন

রংপুরে এ্যাডঃ ডনের মুক্তির দাবীতে আইনজীবীদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বর্তমান সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী আদায় ও নির্বাচনী তফসিল বাতিল এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট। গতকাল (৩০ নভেম্বর) দুপুরে রংপুর আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট এর সভাপতি এডভোকেট একরামুল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রংপুর ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফতাব উদ্দিন, রংপুর ইউনিটের সহ সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এডভোকেট শফি কামাল, রংপুর আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ফাতেমা আক্তার কনা। বক্তারা সরকারের তিব্র সমালোচনা করে বলেন, সরকার সারাদেশটাকেই জেলখানায় পরিনত করেছে।

বিরোধী মতের লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ও জেলে রেখে তামাশার নির্বাচনের মঞ্চ সাজিয়েছে। বক্তারা অবিলম্বে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবী জানান। মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সদস্যসহ সাধারণ আইনজীবীরা অংশ নেয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM