সর্বশেষ
সর্বশেষ

Day: December 5, 2023

রংপুরে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির সাথে ইউএনও মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির সাথে পীরগাছা ইউএনও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পীরগাছা উপজেলা পরিষদ কার্যালয়ে মতবিনিময়ের শুরুতে ইউএনও নাজমুল হক সুমনকে ফুলের শুভেচ্ছা জানান পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটি সভাপতি আব্দুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক রাজীব মুন্সি। মতবিনিময় সভায় পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী বাংলাদেশ। তিনি আরো বলেন, বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে মানুষের সক্ষমতা ও জ্ঞানকে পূণ্য ব্যবহারিক প্রজ্ঞায় পৌঁছে দেয়া সম্ভব। তরুণ প্রজন্মরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই সঙ্গে দেশ ও বাঙালি জাতির উন্নয়নের লক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এগিয়ে যাক পীরগাছা রিপোর্টার্স ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির কমিটির সদস্য আলমগীর ইসলাম, মোস্তাক আহমেদ বাবু, আহসান হাবিব, হাবিবুর রহমান হাবিব, মাসুদ রানা মুকুল, আবু সায়েদ প্রমুখ। উল্লেখ্যঃ গত ২৭ নভেম্বর পীরগাছা রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ করা হয়।

Read More »

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ১২ ডিসেম্বর-২০২৩ইং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের হল রুমে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আলহাজ্ব ডা. মোঃ কামরুজ্জামান ইবনে তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু ও ডেপুটি সিভিল সার্জন মোঃ রুহুল আমিন মিয়া।ন এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুর রহমান দেওয়ানী, লিটন পারভেজ, শাহজাদা আরমান, শাহাদৎ হোসেন, নুরুন্নবী ফুলু, রফিকুল আলম, হাসনা বানু, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,সংরক্ষিত মহিলা কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইপিআই কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আগামী ১২ ডিসেম্বর-২০২৩ইং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা, অবহিতকরণ ও কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়।

Read More »

রংপুরে বিডিইআরএম এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ৫ই ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বিডিইআরএম’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) রংপুর জেলা শাখার সভাপতি স্বপন কুমার রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম কুমার দাসের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা গোপাল চন্দ্র দাস, বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, গণতন্ত্রী পার্টি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন রয়েল।এ সময় বক্তারা জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য বিরোধী বিল-২০২২ পাশ করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বরাদ্দ, খাসজমি বরাদ্দ, স্বাস্থ্যঝুঁকি হতে সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ, কলেজ বিশ্বিবদ্যালয়ে ভর্তি কোটা প্রবর্তন, সরকারি চাকুরিতে কোটা ও শিক্ষাখাতে উপবৃত্তি প্রদানের দাবি জানান।এ সময় বিডিইআরএম’র সদস্য উত্তম, প্রিয়তম, জয়, মহেশ, অর্জুন, রবি, স্বপন, প্রদীপসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More »

১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির : ওবায়দুল কাদের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৩খৃ. : শিগগিরই কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা অবশ্যই হবে। আজ-কালের মধ্যেই আসন বণ্টনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’ ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজকালের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জোটসঙ্গীদের চাওয়া এবং তাদের সেই চাওয়া পূরণের বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে। জোটসঙ্গীরা দাবি করতেই পারেন, চাইতেই পারেন। তবে অ্যাডজাস্টমেন্টটা তো করতে হবে। ১৪ দলীয় নেতাদের সঙ্গে যে সিট শেয়ারিং করবো, সেখানে মূল স্পিরিট হলো নির্বাচনে জিততে হবে। তিনি বলেন, ১৪ দলের সঙ্গে আমাদের বৈঠকটা আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিষয়টাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। মাঝেমধ্যে ১৪ দলের সঙ্গে আমাদের বৈঠক হয়, গতকালও রাতে (সোমবার) হয়েছে। রাজনৈতিক আলোচনাই বেশি হয়েছে। ওবায়দুল কাদের বলেন, দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়বে। ১৪ দলীয় জোটের যে ঐক্য, সেই ঐক্যকে সুদৃঢ় করে লড়াই করে যাবো আমরা। ১৪ দলের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কোনো ঘাটতি নেই, হবেও না জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে। সময় বলে দেবে কী করতে হবে। যা কিছু করা হবে তা হবে দেশের স্বার্থে। এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন” স্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে এডাব রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে ‘এডাব’ রংপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এডাব রংপুর জেলা শাখার সহ সভাপতি সারথী রানী সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহ্সান হাবিব রবু’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডাবের সমন্বয়কারী আনিসুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল ইসলাম, দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চাঁদ মিয়া, উন্নত পরিবার গঠন উন্নয়ন সংস্থার প্রতিনিধি মাসুদ মিয়া, মর্তুজা কবীর, গ্রাম রুটের প্রতিনিধি আনন্দ পল্লব প্রমূখ। এ সময় বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা, যা দন্ডনীয় অপরাধ, গণপরিবহন ও গণপরিসরে যৌন সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় তারা নারী ও কন্যার সহিংসতার ক্ষেত্রে ৯৯৯,১০৯,১০৬ অথবা ০১৩২০০৪২০৫৫ নাম্বারে যোগাযোগ করে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য সকলকে আহবান জানান।

Read More »

রংপুর বিল্ডিং কনসাল্টেন্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিল্ডিং কনসাল্টেন্টস এসোসিয়েশন (আরবিসিএ) এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে নগরীর ধাপ রাইয়ান মিলনায়তনে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. শফিকুল ইসলাম মুকু। অনুষ্ঠানে শপথ গ্রহন করেন নব নির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুসফিকুর রহামান, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তৌহিদ ফেরদৌস, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পদক ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান মিঠু, কোষাধক্ষ ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার নাইম বেগ, সহ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ, ধর্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফররুখ শাহজাদ, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার দীপক মোদক, সমাজ কল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার অরিফুল ইসলাম সজল, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিম মাহমুদ সুমন, সিটি কর্পোরেশন বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ আলী, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, প্রোগ্রাম ও সেমিনার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদুল ইসলাম । শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বিশেষ অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজম আলী, নির্বাচন কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহ মোঃ জুন্নুন হোসেন, ইঞ্জিনিয়ার মুকুল আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে ১ দফা দাবিতে জেএসডি’র বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১ দফা দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর প্রেসক্লাব চত্বরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল সাদেক জিহাদী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর মহানগর শাখার সহ সাভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মসিউর রহমান সহ রংপুর জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীগন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান সংগঠনের নেতারা।

Read More »