জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন” স্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে এডাব রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে ‘এডাব’ রংপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবসের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এডাব রংপুর জেলা শাখার সহ সভাপতি সারথী রানী সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহ্সান হাবিব রবু’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডাবের সমন্বয়কারী আনিসুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল ইসলাম, দুঃস্থ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চাঁদ মিয়া, উন্নত পরিবার গঠন উন্নয়ন সংস্থার প্রতিনিধি মাসুদ মিয়া, মর্তুজা কবীর, গ্রাম রুটের প্রতিনিধি আনন্দ পল্লব প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা, যা দন্ডনীয় অপরাধ, গণপরিবহন ও গণপরিসরে যৌন সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় তারা নারী ও কন্যার সহিংসতার ক্ষেত্রে ৯৯৯,১০৯,১০৬ অথবা ০১৩২০০৪২০৫৫ নাম্বারে যোগাযোগ করে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য সকলকে আহবান জানান।
















