সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির সাথে ইউএনও মতবিনিময়

রংপুরে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির সাথে ইউএনও মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির সাথে পীরগাছা ইউএনও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পীরগাছা উপজেলা পরিষদ কার্যালয়ে মতবিনিময়ের শুরুতে ইউএনও নাজমুল হক সুমনকে ফুলের শুভেচ্ছা জানান পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটি সভাপতি আব্দুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক রাজীব মুন্সি। মতবিনিময় সভায় পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী বাংলাদেশ। তিনি আরো বলেন, বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে মানুষের সক্ষমতা ও জ্ঞানকে পূণ্য ব্যবহারিক প্রজ্ঞায় পৌঁছে দেয়া সম্ভব। তরুণ প্রজন্মরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই সঙ্গে দেশ ও বাঙালি জাতির উন্নয়নের লক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এগিয়ে যাক পীরগাছা রিপোর্টার্স ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির কমিটির সদস্য আলমগীর ইসলাম, মোস্তাক আহমেদ বাবু, আহসান হাবিব, হাবিবুর রহমান হাবিব, মাসুদ রানা মুকুল, আবু সায়েদ প্রমুখ। উল্লেখ্যঃ গত ২৭ নভেম্বর পীরগাছা রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM