সর্বশেষ
সর্বশেষ

Day: December 9, 2023

রংপুরে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নারী জাগরণের অগ্রদূত মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা আয়োজনে রংপুরে রোকেয়া দিবস পালিত হয়েছে। রোকেয়ার বাস্তভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে রোকেয়া দিবসের তিন দিন ব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। শনিবার (৯ ডিসেম্বর) সকালে মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু করেন রংপুর জলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মিঠাপুকুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহারীয়ার রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর মিঠাপুকুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে রোকেয়া মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এদিকে দিবসটি উপলক্ষে পায়রাবন্দে সকাল সাড়ে ১১টায় ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শনী। বাদ জোহর রোকেয়া স্মৃতিকেন্দ্র সংলগ্ন মসজিদে রোকেয়া সাখাওয়াত হোসেনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়। এবং বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব। বিকেল ৪টায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। উল্লেখ্য ঃ রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো প্রচলন ছিল না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের সবার অগোচরে বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি পড়তে এবং লিখতে শেখেন। তার জীবনে শিক্ষা লাভ ও মূল্যবোধ গঠনে তার ভাই ও বড় বোন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে বিহারের ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। স্বামীর উৎসাহে ও নিজের আগ্রহে তিনি লেখাপড়ার প্রসার ঘটান। বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান।

Read More »

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান । এরপর র‌্যালি ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন- বিপিএম, পিপিএম, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল করিম, এডিসি (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলা জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে বিসিক’র বর্জ্য নিস্কাশনে ও দূষণ নিয়ন্ত্রনে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যাবহুত কাচামাল অথবা বর্জ্য নিস্কাশনে পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রনে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহাম্মদ মাহাবুবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক (উপ সচিব) মোঃ রেজাউল আলম সরকার, বিসিকের পরিচালক ( দক্ষতা ও প্রযুক্তি বিভাগ) কাজী মাহাবুবুর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ এদাদুল হক, বিসিক রংপুর জেলা কার্যালয়ের উপ মহাব্যাবস্থাপক মোঃ এহসানুল হক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধায় নগরীর শালবন রোকেয়া মোড়স্থ সিক্স সিজেন কমিউনিটি সেন্টার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনে মিজান, উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মোঃ মারুফ ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ, পরিচালক আলী আহমেদ চান্দ, মোঃ আসলাম, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম পটু, আইয়ুব আলী, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, সালাউদ্দিন মোস্তফা জামান সুমন, মোঃ আখতারুজ্জামান মওলা, মোঃ রুবায়েত হোসেন খান, এ এস এম রুবাইয়াত ফারমান, ডিজেল আহমেদ, মোছাঃ শাহানাজ বেগম, অমিত বনিক, মোঃ জাবেদ হোসেন জুয়েল, মেহেদী হাসান সিদ্দিকী রনি, মোঃ রাকিব হাসান , মোঃ আব্দুল্লাহীল শাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় বিগত ২০২২ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাট, পর্যালোচনা ও অনুমোদন, চেম্বার প্রেসিডেন্ট কর্তৃক ডিসেম্বর ২০২২ইং হতে নভেম্বর ২০২৩ইং পর্যন্ত বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ডিসেম্বর ২০২২ইং হতে নভেম্বর ২০২৩ইং পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী (অডিটেড একাউন্টস) পেশ ও অনুমোদন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৪ইং সনের জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ, ২০২৪ইং সনের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন ও বিবিধ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরএমসিসিআই মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Read More »

প্রাণের ব্যাচ-৯৩এর রংপুরে শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রাণের ব্যাচ-৯৩এর দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে রংপুর বিভাগের মডারেটররা রংপুরেও শীতবস্ত্র বিতরণ করে। গতকাল ৮ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ রংপুর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিতরণ কার্য অনুষ্ঠিত হয়। এসময় ২শতাধিক শীতার্ত নারী-পুরুষ ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর নূরুন্নবী ফুলু। প্রাণের ব্যাচ রংপুর বিভাগের এডিমনদের মধ্যে উপস্থিত ছিলেন নীলা পারভীন, আজিজা সুলতানা, মারুফা বেগম, মোঃ শাহীন, মশিয়ার রহমান, দিলরুবা পারভীন, এলিজা সুলতানা, সাজেদা শিউলী, রাশেদুল ইসলাম এলেক্স প্রমুখ। উদ্বোধক কাউন্সিলর ফুলু বলেন, সমাজের মানবিক সামর্থবানরা উদ্যোগ নিয়ে এমনিভাবে অসহায়দের পাশে দাঁড়ালে যে কোন দূযোগ সহজেই মোকাবেলা করে সকলে মিলে সুখ-শান্তিতে বাঁচতে পারবো। তাই, সরকারী, বেসরকারী সামর্থবানদের এগিয়ে এসে অসহায়দের সর্বদা পাশে থাকার আহবান জানান।

Read More »

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের নতুন কমিটি গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখার ত্রিবার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠনের আলোচনা সভা সংগঠনের সভাপতি জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, শাহিন হোসেন জাকির, নজমুল ওহাব টিপু, কামরুজ্জামান সেলিম, রনজিৎ দাস প্রমুখ। সাধারন সভায় সংগঠনের সাধারন সম্পাদক পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির গঠনের অনুমোদন করেন। পরে উন্মুক্ত আলোচনায় সর্ব সম্মতিক্রমে সভাপতি মমিনুল ইসলাম রিপন কে সভাপতি (দৈনিক পরিবেশ)ও আসাদুজ্জামান আফজাল কে সাধারন সম্পাদক করে (সকালের বাণী), ত্রি বার্ষিক ২০২৪,২০২৫,২০২৬ইং সনের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি শাহিন হোসেন জাকির (দৈনিক পরিবেশ), সহ-সাধারন সম্পাদক নাজমুল ওহাব টিপু (দৈনিক আখিরা) কোষাধ্যক্ষ মেজবাহুল হিমেল (দৈনিক দাবানল), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম (দৈনিক এশিয়া বাণী), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন (দৈনিক দেশ রুপান্তর), দপ্তর সম্পাদক খন্দকার মিলন আল মামুন (দৈনিক বায়ান্নর আলো), প্রচার সম্পাদক জালাল উদ্দিন (দৈনিক প্রথম খবর), কার্যকরি সদস্য রনজিৎ দাস (দৈনিক দাবানল), শাহিন হোসেন (দৈনিক প্রভাত), ইমরোজ ইমু (দৈনিক যুগের আলো)।

Read More »