সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • প্রাণের ব্যাচ-৯৩এর রংপুরে শীতবস্ত্র বিতরণ

প্রাণের ব্যাচ-৯৩এর রংপুরে শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

প্রাণের ব্যাচ-৯৩এর দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে রংপুর বিভাগের মডারেটররা রংপুরেও শীতবস্ত্র বিতরণ করে। গতকাল ৮ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ রংপুর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিতরণ কার্য অনুষ্ঠিত হয়। এসময় ২শতাধিক শীতার্ত নারী-পুরুষ ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর নূরুন্নবী ফুলু।

প্রাণের ব্যাচ রংপুর বিভাগের এডিমনদের মধ্যে উপস্থিত ছিলেন নীলা পারভীন, আজিজা সুলতানা, মারুফা বেগম, মোঃ শাহীন, মশিয়ার রহমান, দিলরুবা পারভীন, এলিজা সুলতানা, সাজেদা শিউলী, রাশেদুল ইসলাম এলেক্স প্রমুখ। উদ্বোধক কাউন্সিলর ফুলু বলেন, সমাজের মানবিক সামর্থবানরা উদ্যোগ নিয়ে এমনিভাবে অসহায়দের পাশে দাঁড়ালে যে কোন দূযোগ সহজেই মোকাবেলা করে সকলে মিলে সুখ-শান্তিতে বাঁচতে পারবো। তাই, সরকারী, বেসরকারী সামর্থবানদের এগিয়ে এসে অসহায়দের সর্বদা পাশে থাকার আহবান জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM