জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধায় নগরীর শালবন রোকেয়া মোড়স্থ সিক্স সিজেন কমিউনিটি সেন্টার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনে মিজান, উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মোঃ মারুফ ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ, পরিচালক আলী আহমেদ চান্দ,
মোঃ আসলাম, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম পটু, আইয়ুব আলী, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, সালাউদ্দিন মোস্তফা জামান সুমন, মোঃ আখতারুজ্জামান মওলা, মোঃ রুবায়েত হোসেন খান, এ এস এম রুবাইয়াত ফারমান, ডিজেল আহমেদ, মোছাঃ শাহানাজ বেগম, অমিত বনিক, মোঃ জাবেদ হোসেন জুয়েল, মেহেদী হাসান সিদ্দিকী রনি, মোঃ রাকিব হাসান , মোঃ আব্দুল্লাহীল শাফী সহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় বিগত ২০২২ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাট, পর্যালোচনা ও অনুমোদন, চেম্বার প্রেসিডেন্ট কর্তৃক ডিসেম্বর ২০২২ইং হতে নভেম্বর ২০২৩ইং পর্যন্ত বার্ষিক প্রতিবেদন পেশ ও অনুমোদন,
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ডিসেম্বর ২০২২ইং হতে নভেম্বর ২০২৩ইং পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী (অডিটেড একাউন্টস) পেশ ও অনুমোদন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৪ইং সনের জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ, ২০২৪ইং সনের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন ও বিবিধ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরএমসিসিআই মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
















