জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ।
এরপর র্যালি ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন- বিপিএম, পিপিএম, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল করিম, এডিসি (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলা জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















