সর্বশেষ
সর্বশেষ

Day: December 25, 2023

রংপুরে নানা আয়োজনে বড়দিন উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষ্যে রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাসনা, পুঁথি পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হয়। গতকাল (২৫ ডিসেম্বর) সোমবার সকালে রংপুর আরডিআরএস সংলগ্ন রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর আয়োজনে বড়দিন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার। এ সময় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জয়ন্ত কুমার সেন, র‌্যাব ১৩ এর ডিএডি আইয়ুব, রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর ফাদার রেভারেন্ট ফিলিপ বর্মন, চার্চ সেক্রেটারী জংন্ত মজুমদার, চার্চ সদস্য প্রদিপ বিশ্বাস, অলিভা মজুমদার, জেনিথ লিংকন মজুমদার প্রমুখ। সকাল থেকেই রংপুরের ব্যাপ্টিষ্ট চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভিড় করে। পরে গির্জার ফাদারের নেতৃত্বে উপাসনা, পাঠ ও সংগীতে অংশ নেন তারা। সবশেষে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। বড় দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসনায় বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়।

Read More »

রংপুরে বাবুপাড়া স্পোটিং ক্লাবের সেলাই মেশিন বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “সেবা, ক্রীড়া, সুনাগরিকত্ব” বাক্যগুলোকে মনে ধারণ করে নগরীর বাবুপাড়া স্পোটিং ক্লাবের যাকাত ফান্ড এর মাধ্যমে বেকারত্ব দূরিকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বাবুপাড়া স্পোটিং ক্লাব। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাবুপাড়াস্থ সিটি মোড় জিএমসিতে বাবুপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়। বাবুপাড়া স্পোটিং ক্লাবের “স্বাবলম্বীকরণ প্রকল্প -২০২৩” এর যাকাত ফান্ড হতে বাবুপাড়া এলাকার হতদরিদ্র দিনমজুর হিরা মিয়ার স্ত্রী ইসমত আরাকে সেলাই মেশিন বিতরণ করেন। ক্লাব সূত্রে জানা যায়, বাবুপাড়া স্পোটিং ক্লাবের যাকাত ফান্ডের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, এই মেশিন শুধু তার কাপড় সেলাই নয় তার অভাব পূরনের সুতোও বুনতে পারে। নারী ক্ষমতায়ন, স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতার প্রতীকী হিসেবে কাজ করবে। একইসাথে আমাদের বিশ^াস এই উদ্যোগ তাদের নিজেদের হাতে একটি উজ্জল ভবিষ্যৎ তৈরি করবে। আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ সভাপতি নাসির খান, যুগ্ন সম্পাদক রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাইম আক্তার, কোষাধ্যক্ষ সাইদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত পারভীন সাধারন সদস্য শমসের আলী, ওয়াহেদ মুরাদ, জাকির হোসেন প্রমূখ।

Read More »

রিপোর্টার্স ক্লাব রংপুর এর সাধারণ সম্পাদক লুলু’র রোগ মুক্তি কামনায় দোয়া

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রিপোর্টার্স ক্লাব রংপুর এর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লুলু’র আশু রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৫ ডিসেম্বর) সোমবার বাদ যোহর ক্লাবের হলরুমে অত্র ক্লাবের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ এই দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুর এর সহ-সভাপতি এম মিরু সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, কোষাধ্যক্ষ আহসান হাবিব মিলন, দপ্তর সম্পাদক জিএম জয়,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রবিউল ইসলাম লাভলু, কার্যকরী সদস্য আব্দুল হালিম আনছারী, রাকিবুল হাসান রাকিব, সদস্য এম জোবায়ের পান্না, মিজানুর রহমান মিজান,জালাল উদ্দিন, ইমরোজ ইমু, জাহিদ হোসেন, বর্নালী জামান বর্না প্রমুখ।

Read More »