জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রিপোর্টার্স ক্লাব রংপুর এর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লুলু’র আশু রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৫ ডিসেম্বর) সোমবার বাদ যোহর ক্লাবের হলরুমে অত্র ক্লাবের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ এই দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুর এর সহ-সভাপতি এম মিরু সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, কোষাধ্যক্ষ আহসান হাবিব মিলন,
দপ্তর সম্পাদক জিএম জয়,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রবিউল ইসলাম লাভলু, কার্যকরী সদস্য আব্দুল হালিম আনছারী, রাকিবুল হাসান রাকিব, সদস্য এম জোবায়ের পান্না, মিজানুর রহমান মিজান,জালাল উদ্দিন, ইমরোজ ইমু, জাহিদ হোসেন, বর্নালী জামান বর্না প্রমুখ।
















