সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাবুপাড়া স্পোটিং ক্লাবের সেলাই মেশিন বিতরণ

রংপুরে বাবুপাড়া স্পোটিং ক্লাবের সেলাই মেশিন বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“সেবা, ক্রীড়া, সুনাগরিকত্ব” বাক্যগুলোকে মনে ধারণ করে নগরীর বাবুপাড়া স্পোটিং ক্লাবের যাকাত ফান্ড এর মাধ্যমে বেকারত্ব দূরিকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বাবুপাড়া স্পোটিং ক্লাব। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাবুপাড়াস্থ সিটি মোড় জিএমসিতে বাবুপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়। বাবুপাড়া স্পোটিং ক্লাবের “স্বাবলম্বীকরণ প্রকল্প -২০২৩” এর যাকাত ফান্ড হতে বাবুপাড়া এলাকার হতদরিদ্র দিনমজুর হিরা মিয়ার স্ত্রী ইসমত আরাকে সেলাই মেশিন বিতরণ করেন।

ক্লাব সূত্রে জানা যায়, বাবুপাড়া স্পোটিং ক্লাবের যাকাত ফান্ডের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, এই মেশিন শুধু তার কাপড় সেলাই নয় তার অভাব পূরনের সুতোও বুনতে পারে। নারী ক্ষমতায়ন, স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণতার প্রতীকী হিসেবে কাজ করবে। একইসাথে আমাদের বিশ^াস এই উদ্যোগ তাদের নিজেদের হাতে একটি উজ্জল ভবিষ্যৎ তৈরি করবে। আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ সভাপতি নাসির খান, যুগ্ন সম্পাদক রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাইম আক্তার, কোষাধ্যক্ষ সাইদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত পারভীন সাধারন সদস্য শমসের আলী, ওয়াহেদ মুরাদ, জাকির হোসেন প্রমূখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM