জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষ্যে রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাসনা, পুঁথি পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে রংপুরে বড়দিন উদযাপন শুরু হয়। গতকাল (২৫ ডিসেম্বর) সোমবার সকালে রংপুর আরডিআরএস সংলগ্ন রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর আয়োজনে বড়দিন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জয়ন্ত কুমার সেন, র্যাব ১৩ এর ডিএডি আইয়ুব, রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চ এর ফাদার রেভারেন্ট ফিলিপ বর্মন, চার্চ সেক্রেটারী জংন্ত মজুমদার, চার্চ সদস্য প্রদিপ বিশ্বাস, অলিভা মজুমদার, জেনিথ লিংকন মজুমদার প্রমুখ।
সকাল থেকেই রংপুরের ব্যাপ্টিষ্ট চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভিড় করে। পরে গির্জার ফাদারের নেতৃত্বে উপাসনা, পাঠ ও সংগীতে অংশ নেন তারা। সবশেষে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। বড় দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসনায় বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়।
















