সর্বশেষ
সর্বশেষ

Day: January 14, 2024

দাম বেড়েছে ডাল-মুরগির, কমেছে সবজির

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডালের দাম। সেইসঙ্গে দাম বেড়েছে মুরগির। তবে কমেছে গাজর, টমেটোসহ কিছু সবজির দাম। এছাড়া অপরিবর্তীত রয়েছে ডিম, চাল ও চিনির বাজার। রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খোলা চিনি গত সপ্তাহের দরেই ১৪৫-১৫০ টাকা, প্যাকেট আটা ৫৫-৬০ টাকা, খোলা আটা ৫০ টাকা, ছোলাবুট ৮০ টাকা থেকে বেড়ে ৯৫-১০০ টাকা, প্যাকেট ময়দা ৭০ টাকা, মসুর ডাল (মাঝারি) ১২০ টাকা, মসুর ডাল (চিকন) ১৩৫-১৪০ টাকা, মুগডাল ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে ১৭০-১৮০ টাকা এবং বুটডাল ৯০-১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। এছাড়া পোলট্রি মুরগির ডিমের হালি গত সপ্তাহের দরেই ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আসা নতুন কার্ডিনাল আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা, শিল আলু (পুরাতন) ১০০-১১০ টাকা, নতুন গ্রানুলা আলু ৪৫-৫০ টাকা, বগুড়ার সাদা পাকরি আলু ৫৫-৬০ টাকা এবং নতুন ঝাউ আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কাঁচামরিচ আগের মতোই ৭০-৮০ টাকা, দেশি আদা ২৩০-২৪০ টাকা, প্রতিকেজি টমেটো ৭০-৮০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, গাজর ৭০-৮০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, চিকন বেগুন ৩০-৩৫ টাকা, মাঝারি এবং গোল বেগুন ৪৫-৫০ টাকা, পেঁপে আগের মতোই ২৫-৩০ টাকা, করলা ৭০-৮০ টাকা, বরবটি অপরিবর্তীত ৩৫-৪০ টাকা, লেবু প্রতিহালি ১০-১২ টাকা, শুকনো মরিচ আগের মতোই ৫৫০-৬০০ টাকা, প্রতিপিস লাউ (আকারভেদে) ৪০-৬০ টাকা, ধনেপাতা ৪০-৫০ টাকা, কাঁচকলা প্রতিহালির দাম ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩৫-৪০ টাকা, শিম ৪০-৫০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, মুলা ১০-১৫ টাকা, দেশি রসুন ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের সবজি বিক্রেতা ভুট্টু মিয়া বলেন, ছোলা বুট ও ডালের দাম দুদিন থেকে বেড়েছে। পাইকারিতে প্রায় সব ধরনের ডালের দাম ৫-১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে। এছাড়া শীতকালীন কিছু সবজির দাম কমেছে। মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০-৩০০ টাকা থেকে বেড়ে ৩১০-৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৪০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস আগের মতোই ৬৫০-৭২০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারের মুরগি বিক্রেতা আলাল মিয়া বলেন, মুরগির বাজার ওঠানামা করছে। কখনো ১০-২০ টাকা কমেতো কখনো বাড়ে। খামারিরা দাম বাড়ালে আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের কিছু করার নেই। বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৭৩ টাকা এবং দুই লিটার ৩৪৬ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতোই ৪৮-৫০ টাকা, পাইজাম ৫৩-৫৫ টাকা, জিরাশাইল ৫৮-৬০ টাকা, বিআর-২৮ ৬৩-৬৫ টাকা, মিনিকেট ৬৮-৭০ টাকা ও নাজিরশাইল সামান্য কমে ৭৮-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারফু ২০০-২২০ টাকা, পাঙ্গাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Read More »

রংপুরে মহুয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শীতার্ত অসহায় দুঃস্থ ও পঙ্গু মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল (১৩ জানুয়ারী ) শনিবার বাদ আছর নরগীর কাচারী বাজার এলাকায় অসহায় দুঃস্থ ও পঙ্গু মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সম্মানিত অতিথি রংপুর জেলা বেকারী মালিক সমিতি ও রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ নুরুল হক মুন্না । এ সময় উপস্থিত ছিলেন মহুয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর সত্বাধিকারী মোঃ নাসিমুল হক জনি, মহুয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর সত্বাধিকারী মোঃ নুরুজ্জামান হক রনি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় কাচারী বাজার সহ বিভিন্ন এলাকার প্রায় ২০০জন অসহায় দুঃস্থ ও পঙ্গু মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Read More »

মৌচাকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রতিবছরের মতো এবারেও মৌচাক সাহিত্য-সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পশ্চিম নীলকন্ঠ এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সাহিত্যের কাগজ মৌচাকের প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, মৌচাকের নির্বাহী সম্পাদক মতিয়ার রহমান, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Read More »