সর্বশেষ
সর্বশেষ

Day: January 14, 2024

সরকারের প্রথম কর্মদিবসে উৎসবের মেজাজে ছিল সচিবালয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৪ জানুয়ারী, ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থবারের সরকারের আজ ছিল প্রথম কর্মদিবস। পুরো সচিবালয় ছিল ব্যস্ততায় কর্মচঞ্চল। একটা উৎসবের মেজাজ ছিল সচিবালয়ে। নব নিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগন বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের দপ্তরে এলে, কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। চলে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠান। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, বিভাগ ও সংস্থার প্রধানরাও নিজ নিজ দপ্তরের মন্ত্রীদের অভিনন্দন জানান। মতবিনিময় সভায় নব নিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা নিজ নিজ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় একশ’ দিনের কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন মন্ত্রিসভার প্রথম কর্ম দিবসে নব নিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভানুধ্যায়ীরাও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন। নব নিযুক্ত মন্ত্রীদের দেওয়া ফুলের তোড়া সরাতে কর্তব্যরত কর্মচারীদের বেশ হিমসিম খেতে হয়। সচিবালয় বীটের কর্তব্যরত সাংবাদিকদের সবচেয়ে ব্যস্ততম দিন কেটেছে আজ। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নব নিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুভূতি ও তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হয়। তারা তাদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। সাংবাদিকরা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভাও কভার করেন। তাই গণমাধ্যম কর্র্মীদের জন্য বর্তমান সরকারের প্রথম কার্য দিবসটি ছিল খুবই ব্যস্ততম একটি দিন।

Read More »

সরকার অবশ্যই অগ্নিসংযোগকারী ও হুকুমদাতাদের শাস্তির ব্যবস্থা নিবে : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কোটালীপাড়া, ১৪ জানুয়ারি ২০২৪ খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে কেউ যাতে জীবন্ত পুড়িয়ে মানুষ হত্যা করতে না পারে, সেজন্য অগ্নিসংযোগকারীসহ জঘন্য কর্মকা-ের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, “আমরা অগ্নিসংযোগকারী এবং তাদের হুকুমদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে কেউই জনগণকে পুড়িয়ে মারার মত জঘন্য কাজ আর করতে না পারে।” প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে কোটালীপাড়া উপজেলা চত্বরে কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অনেক ব্যক্তি ও তাদের কর্তাদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদের সর্বত্র থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে ধরা হবে। তিনি বলেন, “যারা এ ধরনের জঘন্য কাজ করেছে, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। আমরা বর্তমানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রাখব।” গণতন্ত্রের নামে বিএনপি-জামায়াত চক্র যা করেছে, তাঁর কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “তাদের আন্দোলন মানেই মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা এবং বাস-ট্রেনসহ যানবাহনে আগুন দেওয়া।” প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে আন্দোলনের নামে তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যা করেছিল, এবারও একই কাজ করেছে। একজন মা তাঁর সন্তানকে বাঁচাতে বুকে আকড়ে ধরে ছিলেন, সেভাবেই ট্রেনে দেওয়া আগুনে পুড়ে অঙ্গার হয়েছেন, যে দৃশ্য সহ্য করা যায়না। তারা নাকি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, কিন্তু সন্দেহ হয়- গণতন্ত্র বানানটা করতেই তারা জানে কি না। প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপি-জামায়াতের নির্বাচন প্রতিহত করার আহবানে সাড়া না দিয়ে, স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবার সরকার গঠনের পর, প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আসেন জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া নির্বাচনী এলাকা পরিদর্শনে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে। তিনি শনিবার রাত টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাড়িতে কাটিয়েছেন এবং আজ রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে পৌঁছানোর কথা রয়েছে। আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনের মধ্যে ২২২টি আসন পেয়ে ব্যাপক বিজয় লাভ করে। কোটালীপাড়া আওয়ামী লীগের সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। পঞ্চম ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হেলাল উদ্দিন এমপি এবং শেখ সালাউদ্দিন জুয়েল এমপি মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার। শেখ হাসিনা বলেন, একটি দেশে গণতান্ত্রিক সরকার বা রাজনৈতিক নেতারা ক্ষমতায় না থাকলে কোনো উন্নয়ন হয় না যদিও গত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হয়েছিল। “কিন্তু দেশের জনগণ ভোট দিয়ে ষড়যন্ত্রের যোগ্য জবাব দিয়েছে,” বলেন তিনি। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন জনগণ ও গণতন্ত্রের বিজয়। আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি তাঁর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার জনগণকে তাঁকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করায় এবং তাঁর সমস্ত দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নেওয়ার মাধ্যমে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হবার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী আরও বলেন যে তিনি সংসদের অন্যান্য সদস্যদের মতো তাঁর নির্বাচনী এলাকা দেখতে পারেন না কারণ তাকে সারা দেশের ৩শ’ আসনই দেখতে হয়, উন্নয়নের খেয়াল রাখতে হয়। দেশবাসীর প্রত্যাশানুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য এ সময় সকলের দোয়া চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমার হারাবার কিছু নেই। আমার একটাই লক্ষ্য কতটুকু আমি দেশকে দিতে পারলাম।” স্বাধীনতা বিরোধী শক্তি যারা দেশের উন্নয়ন চায় না তারা এখনও সক্রিয় এবং ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। “সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবো, যার স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন,” বলেন তিনি।

Read More »

মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার গণতন্ত্র ও মানুষের জন্য ক্ষতিকর: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৪খৃ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং এ ধরণের অপতৎপরতা জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করা হবে। নবনিযুক্ত প্রতিমন্ত্রী আরাফাত দায়িত্ব গ্রহণের পর আজ রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় পূর্বতন মন্ত্রী ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে নতুন প্রতিমন্ত্রীর পরিচয় করিয়ে দিয়ে বলেন, বয়সে আমার চেয়ে নবীন হলেও তিনি বিচক্ষণ ব্যক্তি এবং দীর্ঘদিনের সহকর্মী। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সভা পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক সহ তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরাফাত বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি এবং আগামী দিনেও তা বজায় রাখতে চাই। কিন্তু এর অপব্যবহার করে অসত্য অপপ্রচার চালানো, মানুষকে ধোঁকা দেওয়া মানুষের ওপর অবিচার।’ ‘বাংলাদেশের বিপক্ষে বিশ্বব্যাপী যে মিস-ইনফরমেশন ক্যাম্পেইন বা অপপ্রচার হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগুলোকে জবাবদিহিতার আওতায় এনে তথ্যের অবাধ প্রবাহ কিভাবে আরো সুন্দর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আগামী দিনে কাজ করতে চাই, পূর্বতন মন্ত্রী মহোদয়ের কাছ থেকেও আমরা পরামর্শ নেবো’ উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী।

Read More »

রংপুরে শেখ কামাল অনুর্ধ্ব- ১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় রংপুরে শেখ কামাল অনুর্ধ্ব- ১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (১৪ জানুয়ারী) সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে শেখ কামাল অনুর্ধ্ব- ১৮ ন্যাশনাল ক্রিকেট টুর্ণামেন্টের করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর । এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ সামসুজ্জামান জামান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, কার্য নির্বাহী সদস্য শামিম খান মিসকিন, মোঃ আবু সালেক লিটন, রুবায়েত হোসেন খান, নাজনীন রহমান, রংপুর ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলু, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান লরিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ঢাকা মেট্রো দল বনাম রাজশাহী বিভাগ দল।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল-২০২৪ ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ জানুয়ারী) রবিবার সকাল ১০টায় লায়ন্স স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী লায়ন মো: জাভেদ হাসান, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন ও গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন হাসান মাহবুব আখতার লোটন, ক্লাব ডিরেক্টর লায়ন মো: ফরিদ আহম্মেদ রুমি, লায়ন আব্দুল হালিম বুলু সহ অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা খন্দকার মোঃ আখতার হোসেন, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ কাবিরুল ইসলাম, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ উকিল উদ্দিন। মিলাদ মাহ্ফিল উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Read More »

রংপুরে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পরশুরাম থানা পুলিশ কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়। পরশুরাম থানার মামলা নং-৪/৪, তারিখ-১২/০১/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। এ উপলক্ষে প্রেস বিফিংয়ে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার পিপিএম-বার জানান, গত ইং ১২/০১/২০২৪ তারিখ সকাল ১০.১০ ঘটিকার সময় পরশুরাম থানাধীন পরশুরাম মৌজাস্থ চিলারঝাড় থেকে শেখটারীগামী পাকা রাস্তার অনুমান ০১ (এক) কিঃ মিঃ পশ্চিম পাশে কয়ার দোলার জনৈক মোঃ আক্তারুজ্জামান, পিতা-মৃত আঃ রশিদ, সাং-চিলারঝাড়, থানা-পরশুরাম, মহানগর রংপুর এর চাষকৃত কৃষি জমিতে একজন অজ্ঞাতনামা বক্তির লাশ উদ্ধার করা হয়। সেই সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত, সুরতহাল, ময়না তদন্তসহ আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্নপূর্বক অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে একটি খুন মামলা রুজু হয় যা পরশুরাম থানার মামলা নং-৪/৪, তারিখ-১২/০১/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। উক্ত মামলার মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে অদ্য ইং ১৪/০১/২০২৪ তারিখ ভোর অনুমান ০৪.০৫ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (অপরাধ) আরপিএমপি, রংপুর এর অপারেশন পরিকল্পনায় সহকারি পুলিশ কমিশনার (পরশুরাম জোন) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ (পরশুরাম থানা), মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম সংগীয় এসআই (নিঃ) রশিক কুমার কুণ্ডু, এএসআই (নিঃ) মোঃ আবু সাইদ মন্ডল, কং/৬৫৭ মোঃ শাহিন আলম, কং/ ১১৮৫ মোঃ শফিকুল ইসলামদের সহায়তায় অভিযান পরিচালনা করে পরশুরাম থানাধীন কোবারু ডাক্তারপাড়া গ্রামে অত্র মামলার তদন্তে প্রাপ্ত ঘটনার সাথে প্রত্যক্ষেভাবে জড়িত হত্যাকারী আসামী ১। মোঃ সম্রাট @ গোলজার (৩৫), পিতা-মোঃ নবাব আলী, মাতা-মৃত গোলে বেগম, স্থায়ী সাং-উত্তর চাঁদখানা (মন্টু মেম্বারের বাড়ির পাশে), ডাকঘর-বুড়িরহাট, থানা- কিশোরগঞ্জ জেলা-নীলফামারী, এ/পি সাং-কোবারু ডাক্তারপাড়া, থানা-পরশুরাম, মহানগর (শ্বশুর মোঃ খোকা মাষ্টার, স্ত্রী মোছাঃ মমিনা বেগম), ২। মোঃ বকুল মিয়া (৫২), পিতা-মৃত ছইমুদ্দিন, মাতা-মৃত জসিরন বেগম, ৩। মোঃ আশরাফুল ইসলাম (৩৮), পিতা-মৃত জাহির উদ্দিন, মাতা-মৃত আমিনা বেগম, উভয় সাং-কোবারু ডাক্তারপাড়া, থানা-পরশুরাম, মহানগর রংপুরদের গ্রেফতার এবং আসামীদের দেয়া তথ্য মতে ঘটনার ব্যবহৃত একটি রক্তমাখা দেশীয় তৈরী লোহার দা (যা বাটসহ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি) এবং গংগাচড়া থানাধীন সলেয়াশাহ বাজারে অভিযান পরিচালনা করে ভিকটিমের ব্যাটারী চালিত রিক্সা (চারটি বাটারীসহ) তদন্তেপ্রাপ্ত আসামী ৪। মোঃ ইউসুফ আলী (৩৭), পিতা-মৃত করিম উদ্দিন, সাং-মহেশপুর বলাপাড়া, থানা-কোতয়ালী (সদর), জেলা-রংপুর এর ভাংড়ির দোকান হতে উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত এক সপ্তাহ পূর্বে ধৃত আসামীগণ মমলার মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে হত্যা করে ব্যাটারী চালিত রিক্সা নেয়ার জন্য পরিকল্পনা করে প্রথমে রংপুর জেলার কোতয়ালী (সদর) থানাধীন লাহিরীর হাটে নিয়ে যায়। কিন্তু সেখানে মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে হত্যার করার চেষ্টা ব্যর্থ হয়। এরপর মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে আবারো হত্যা করে তার রিক্সা নেওয়ার উদ্দেশ্যে গত ইং ১০/০১/২০২৪ তারিখ বুধবার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ইং ১১/০১/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন নতুন বেতারের পাশে মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে চায়ের সাথে ঘুমের ঔধষ খাইয়ে রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় পরশুরাম থানাধীন বুড়াইল বাজার চিলারঝাড় গ্রাম্য রাস্তার প্রায় হাফ কিঃ মি পশ্চিম পাশে কয়ার দোলায় ফাঁকা জমিতে নিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবন করিয়ে অচেতন অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে প্রথমে গলা কেটে এরপর মাথা, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিযে নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে কার্যনির্বাহী কমিটির প্রস্ততি মুলক সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল (১৪ জানুয়ারী) রবিবার সকাল ১১ টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্রস্ততি মূলক সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ। সভায় সকল কার্য নির্বাহী কমিটির সদস্যদের সমর্থনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য মোঃ ফরুখ হোসেন, মোঃ আজাদ মিয়া, মোঃ তছলিম মিয়া। আগামী সাধারন সভায় এই কমিটি তাদের দায়িত্ব ভার গ্রহন করে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা করবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি মোঃ তারাজুল ইসলাম, মোঃ মানু মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, মোঃ রোনাচুর জামান মিন্টু, কোষাধক্ষ মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ অজাদুর রহমন মজনু, দপ্তর সম্পাদক মোঃ নয়ন মিয়া, প্রচার ও শ্রমিক কল্যান সম্পাদক মোঃ শামিম মিয়া, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মোঃ আখতার হোসেন আখতারুল, সড়ক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, মোঃ ছাদেক আলী, মোঃ কবির হোসেন ইদু, কার্যকরি সদস্য মোঃ সিরাজুল ইসলাম শিরু, মোঃ মেহের উদ্দিন মেরু, মোঃ মমিনুর রহমান রুবেল, এসএম এরশাদ, মোঃ রোস্তম আলী প্রমুখ।

Read More »

সারাদেশে স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করবো: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৪ খৃ : সারাদেশে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে জিরো টলারেন্স মেইনটেইন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ রোববার মন্ত্রণালয়ের সভা কক্ষে সচিব, মহাপরিচালক, উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথম মন্ত্রণালয়ে আসেন সামন্ত লাল সেন। দিনের শুরুতে মন্ত্রী মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে বেলা ১২ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নতুন কোন লোক নই। প্রধানমন্ত্রী আমাকে গুরুদায়িত্ব দিয়েছেন। দেশের মানুষের স্বাস্থ্য সেবার মান বাড়াতে তিনি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা আমি যেকোনো মুল্যে পালন করবো। শীঘ্রই দেশের হাসপাতালগুলো পরিদর্শন করবো জানিয়ে তিনি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্বাস্থ্যসেবার মান বাড়াতে আমার সাধ্যের সবটুকু দিয়ে কাজ করবো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে কী করবেন প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, রাতারাতি কোনো কিছুই সম্ভব হয় না। তবে দুর্নীতি রোধে জিরো টলারেন্স মেইনটেইন করবো আমি। কোথাও দুর্নীতি হলে শতভাগ নিরপেক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেব। আমি নিজে ব্যবস্থা নিতে না পারলে সেটি সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবো। এর পর যা করার তিনিই করবেন। সরকারি হাসপাতালে সেবা বৃদ্ধি করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি যেনো দেশের হাসপাতালগুলো নিজে পরিদর্শন করে দেখি এবং কার্যকর ব্যবস্থা নেই। আমি খুব দ্রুতই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাসপাতালগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেব। আমার বিশেষ লক্ষ্য থাকবে, গ্রামের হাসপাতালগুলোর প্রতি। গ্রামের মানুষকে চিকিৎসা সেবা নিতে যেনো ঢাকায় আসতে না হয়, গ্রাম থেকেই যেনো ভালো চিকিৎসা পায় সেটি নিয়ে আমরা কাজ করবো। এ সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএসএমএমইউ এর ভিসি শারফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া উপস্থিত ছিলেন। পরে বেলা ২ টায় স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ভুটান থেকে চিকিৎসা নিতে আসা রোগী ‘কার্ম ডেমা’র চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন ও হাসপাতাল পরিদর্শন করে অন্যান্য রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Read More »

আজ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মন্ত্রণনালয়ে নিজ দফতরের দায়িত্ব বুঝে নিচ্ছেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মন্ত্রণালয়ের নিজ দপ্তরে প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তারা আজ নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন। রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়সহ নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগগুলোয় প্রথম অফিস করছেন তারা। সকাল থেকেই সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন। এরপর সম্মেলন কক্ষে পরিচিতি সভা। গত বৃহস্পতিবার বঙ্গভবনে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More »

রংপুরে বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর স্টেশন সংলগ্ন আলমনগরস্থ বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাবুপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে ক্লাব চত্বরে বার্ষিক সাধারণ সভায় ক্লাবের সভাপতি রবিউল ইসলাম সাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা পরিষদের আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব সুশান্ত চন্দ্র ভৌমিক, সদস্য মোঃ আসলাম, আনোয়ার হোসেন, আবুল কালাম, আকতার আলম, শাহীন পারভেজ। এছাড়াও ক্লাবের নির্বাহী পরিষদের সহ সভাপতি নাসির খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাঈম আক্তার, কোষাধ্যক্ষ সাইদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত পারভীন, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এরশাদ আহমেদ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মাহফুজ ইমরান, নির্বাহী সদস্য সাদ্দাম হোসেন, আজম হোসেন প্রমূখ। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে সভা শুরু হয়ে বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যে উপস্থিতিতে আলোচ্য সূচির উপর বিস্তারিত আলোচনায় অংশ গ্রহণ করেন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধন্ত গ্রহণ করেন এবং ক্লাবের ৯৫ ভাগ সদস্যদের উপস্থিতিতে গঠনতন্ত্র ও নিয়মাবলী চূড়ান্ত অনুমোদন করেন। বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বাবুপাড়ার কৃতি সন্তান ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লীগে দুর্দান্ত পারফরমেন্স করায় ফিরোজ সুমনকে বর্ষসেরা খেলোয়াড় ও ইন্টারন্যাশনাল ওমেন্স ক্রিকেট লীগ রংপুর ডিভিশন অনুর্ধ-১৬ দলে ডাক পাওয়ায় হেনা আক্তারকে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় এর পুরস্কার প্রদান করা হয়।

Read More »