সর্বশেষ
সর্বশেষ

Day: January 27, 2024

রংপুরে দুই হাজার শীতার্ত মানুষে মাঝে মহানগর কৃষক লীগের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় -দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর কৃষক লীগ। শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে নগরীর হাজিরহাট মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম ছায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমান, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন। করোনার সময় যখন অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে সেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধা, প্রজ্ঞার কারনে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। আজ প্রধানমন্ত্রীর পক্ষ মহানগর কৃষক লীগের উদ্যোগে এই দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হলো। এই কার্যক্রম পুরো বিভাগে অব্যাহত থাকবে।

Read More »

রংপুরে মর্নিং সান এফসি ক্লাবের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মর্নিং সান এফসি ক্লাব কতৃক আয়োজিত ভারতের জলপাইগুড়িতে অনুষ্ঠিত নাইট ফুটবল টুর্ণামেন্টে রংপুর ফেন্ডস স্পোর্টস ক্লাব রানার আপ হওয়ায় কৃতি খেলোয়ারদের সংবর্ধনা এবং রংপুরে ৩৫ উর্দ্ধ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে নগরীর ধাপ স্টাফ কোয়াটার মাঠে রংপুর হোন্ডা জোন ও নীড় কন্সালটিং এর সহযোগিতায় অনুষ্ঠানে কৃতি খেলোয়ার রংপুর ফেন্ডস স্পোর্টস ক্লাব দলের অধিনায়ক মোঃ আপেল মাহামুদ ও টিম ম্যানেজার মোঃ আজিজুল ইসলামকে সম্মননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু। এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুরে ৩৫ উর্দ্ধ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মর্নিং সান এফসি লালদল ও রানার আপ মর্নিং সান এফসি সাদাদল সহ সকল খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে রংপুর মর্নিং সান এফসি ক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সোনালী অতীত ক্লাবের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান রাকিব, রংপুর মোহাম্মাদীয়া ডায়গনস্টিক সেন্টারের এমডি মোঃ শাফিকুল ইসলাম মনা। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রংপুরের উদীয়মান শিল্পী জিহান আবরার।

Read More »

রংপুরে ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে বিভিন্ন পর্যায়ে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আমাদুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার প্রতিযোগি খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৭ জানুয়ারী) সভা সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন চেম্বারের অস্থায়ী কার্যালয়ের হলরুমে সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ আইয়ুব আলী, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আখতারুজ্জামান মওলা, অমিত বনিক, মোঃ জাবেদ হোসেন জুয়েল, মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি, মোঃ রাকিবুল হাসান ও মোহাম্মাদ আব্দুল্লাহীল শাফী। সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৪ সালের সদস্য ভর্তি, সদস্যপদ নবায়ন, ডিসেম্বর ২০২৩ইং মাসের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন প্রদান এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Read More »

দেশের ঐতিহাসিক মুহূর্তে সাংবাদিকদের লেখনির মাধ্যমে শক্তিশালী ভূমিকা রাখছেন : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সিলেট, ২৭ জানুয়ারি, ২০২৪ খৃ : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, দেশের সকল ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে শক্তিশালী ভূমিকা রেখেছেন। তিনি আজ শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশের কারণে সরকার দ্রুততম সময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারে। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের সার্বিক সমস্যা সমাধানে বর্তমান সরকার খুবই আন্তরিক। তবে এ ব্যাপারে প্রশাসন, প্রবাসী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। তিনি বলেন, প্রবাসীরা এখন আর বিমানবন্দরে আগের মতো হয়রানির শিকার হচ্ছেন না। প্রবাসীদের দেশে আসা-যাওয়া আরো সুগম করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন বিমানবন্দরে প্রবাসীদের জন্য গঠিত কল্যাণ সেলের কর্মকর্তাদের আরো তৎপর হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য প্রবাসীকল্যাণ সেল আরও শক্তিশালী করা হচ্ছে। প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা হবে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখেন। প্রবাসীরা সারা জীবনের সঞ্চয়ের অর্থ দিয়ে দেশে একটি বাড়ি কিংবা একটি ফ্ল্যাট ক্রয় করেন। কিন্তু দুঃখের বিষয় হলো- তাদের এই সামান্য সম্পদটুকুও বেশিরভাগ ক্ষেত্রে আপনজনরাই আত্মসাৎ করেন। এ বিষয়ে আমাদের সবাইকে আরো সচেতন এর প্রতিকারের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক আহবায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি আল-আজাদ ও তাপস দাস পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী ও সংগ্রাম সিংহ, সিনিয়র সদস্য মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু ও অপূর্ব শর্মা। অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করে যাবো : স্বাস্থ্য মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : চট্টগ্রাম, ২৭ জানুয়ারি, ২০২৪ খৃ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবাকে উন্নত করা, যাতে মানুষের কষ্ট লাঘব হয়। তিনি আরো বলেন, এই লক্ষ্য বাস্তবায়ন করতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ওপর গুরুত্ব দেয়া হবে। ডা. সামন্ত লাল সেন আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে আজ ৩০ শয্যার আইসিইউ উদ্বোধন করা হয়েছে। এগুলোসহ মোট ৫০ শয্যার আইসিইউ এখানে রয়েছে। আইসিইউ সংকট দূরীকরণে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী চমেক হাসপাতাল স্থাপনের জন্য ১৫০ শয্যার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থানও ঘুরে দেখেন। এসময় মন্ত্রী বলেন, আমরা এ সংক্রান্ত কাজ মোটামুটি গুছিয়ে এনেছি। প্রি-একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে।

Read More »

বাণিজ্যের আড়ালে মুদ্রা পাচারের বিরুদ্ধে এনবিআরকে উদ্যোগ বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রী

এনবিআরকে শতভাগ অটোমেশন করার তাগিদ অর্থমন্ত্রীর সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আমদানি-রফতানি বাণিজ্যে সময় ও ব্যয় কমিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) শতভাগ অটোমেশন করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাণিজ্যের আড়ালে মুদ্রা পাচারের বিরুদ্ধে এনবিআরকে উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ বিষয়ে আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান তিনি। বাণিজ্যের আড়ালে মুদ্রা পাচারের বিরুদ্ধে এনবিআরের উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আমদানি-রফতানি বাণিজ্যে সময় ও ব্যয় কমিয়ে আনতে এনবিআরকে শতভাগ অটোমেশন করতে হবে। আরও পড়ুন: আমদানি-রফতানিতে রাশিয়ার সঙ্গে সরাসরি বিনিময় ব্যবস্থা চায় বাংলাদেশ সেমিনারে বাণিজ্য সহজীকরণে এনবিআরকে কাজ করার পরামর্শ দেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কর্মীদের দক্ষতা বাড়িয়ে উন্মুক্ত রাখা হয়েছে সেবার দ্বার। সুবিধা নিতে আইন মেনে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। সেমিনারে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, আমদানি-রফতানি বাণিজ্য বিলম্বের জন্য ৭৫ ভাগ দায়ী ব্যবসায়ী ও তাদের বাণিজ্যিক সহযোগীরা। অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দফতরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে। প্রতি বছরের মতো বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদ্‌যাপন করছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘মিলে নবীন- পুরোনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Read More »