জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৭ জানুয়ারী) সভা সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন চেম্বারের অস্থায়ী কার্যালয়ের হলরুমে সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ আইয়ুব আলী, মোঃ আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আখতারুজ্জামান মওলা,
অমিত বনিক, মোঃ জাবেদ হোসেন জুয়েল, মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি, মোঃ রাকিবুল হাসান ও মোহাম্মাদ আব্দুল্লাহীল শাফী। সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৪ সালের সদস্য ভর্তি, সদস্যপদ নবায়ন, ডিসেম্বর ২০২৩ইং মাসের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন প্রদান এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।














