সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে দুই হাজার শীতার্ত মানুষে মাঝে মহানগর কৃষক লীগের শীতবস্ত্র বিতরণ

রংপুরে দুই হাজার শীতার্ত মানুষে মাঝে মহানগর কৃষক লীগের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় -দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর কৃষক লীগ। শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে নগরীর হাজিরহাট মনোহর উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম ছায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমান, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন। করোনার সময় যখন অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে সেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধা, প্রজ্ঞার কারনে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। আজ প্রধানমন্ত্রীর পক্ষ মহানগর কৃষক লীগের উদ্যোগে এই দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হলো। এই কার্যক্রম পুরো বিভাগে অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM