জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রংপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে বিভিন্ন পর্যায়ে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
অনুষ্ঠানে রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আমাদুজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার প্রতিযোগি খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
















