সর্বশেষ
সর্বশেষ

Day: January 30, 2024

নিজ মন্ত্রণালয় কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে বললেন আইনমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ জানুযারি ২০২৪ খৃ : নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়িয়ে দ্রুত সেবা দেয়ার পরামর্শ দিয়েছেন আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। টানা তৃতীয় বারের মতো আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর চলমান কাজের অগ্রগতি জানতে ও নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ করতে আজ সচিবালয়ে আইন ও বিচার বিভাগের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করেন আইনমন্ত্রী আনিসুল হক। আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অধীন প্রত্যেক দপ্তর/সংস্থার প্রধানরা নিজ নিজ দপ্তর বা সংস্থার কাজের অগ্রগতি, সমস্যা, সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এরপর আইনমন্ত্রী তাঁর দিক-নির্দেশনামূলক বক্তব্যে কর্মকর্তাদের দাপ্তরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে নিজ নিজ দপ্তরের কাজের গতি বাড়াতে বলেন। সেই সঙ্গে চলমান কাজগুলো দ্রুত শেষ করার পরামর্শ দেন। এসময় মামলাজট কমাতে বিচার বিভাগের সক্ষমতা বাড়ানোর বেশ কিছু কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে নতুন আদালতভবন নির্মাণ, পুরাতন আদালতভবন ঊর্ধমুখী সম্প্রসারণ, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ ও ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলেন, ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন করা গেলে বিচারকার্যের গতি বাড়বে। ফলে মামলা জট কমবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসময় মন্ত্রী মামলা জট কমাতে উচ্চ আদালত ও অধঃস্তন আদালতের সঙ্গে সমন্বয় বাড়ানোসহ জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে জোরদার করতে বলেন। ফৌজদারি কার্যবিধি ও দেওয়ানি কার্যবিধির সংশোধন ও বাংলা অনুবাদের খসড়া তৈরির জন্য গঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে খসড়া তৈরি করে তাঁর নিকট উপস্থাপন করার নির্দেশ দেন। এখন থেকে প্রতি দুই মাসে একবার সমন্বয় সভা করে দপ্তর/সংস্থার কাজের অগ্রগতি মূল্যায়ন করবেন বলেও জানান তিনি।

Read More »

সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার জনগণ ও গণতন্ত্রের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৪ খৃ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের রাজনৈতিক দলসমূহকে সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে তিনি সরকারকেও সংযত আচরণ করারও উপদেশ দিয়ে বলেন, উন্নয়নের এ চলমান গতিধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। আজ বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দানকালে রাষ্ট্রপ্রধান একথা বলেন। তিনি বলেন, উন্নয়ন স্থায়ী ও টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা ছড়িয়ে দিতে হবে। “নির্বাচন বর্জনকারী দলসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে . . . আমি আশা করি, ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে,” রাষ্ট্রপতি বলেন। তিনি বলেন, কেউ যাতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করে মানুষের জানমাল ও জীবিকার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের আর্থিক খাতের সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নিতে জোর তাগিদ দেন। সকল গুজব ও অপপ্রচারের বিষয়ে নজরদারি বৃদ্ধি করে জনগণকে সম্পৃক্ত রেখে যথাযথভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র করে কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করার ও আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথচলার জন্য দেশের রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে এটাই দেশবাসীর প্রত্যাশা। “রাজনৈতিক নীতি-আদর্শ, মত-পথের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সংসদকে গণতন্ত্র ও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে কোনো মতদ্বৈততা জনগণ প্রত্যাশা করে না,” রাষ্ট্রপতি উল্লেখ করেন। জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত মহান এ প্রতিষ্ঠানটি ‘জনগণের সকল প্রত্যাশার ধারক ও বাহক’ অভিহিত করে তিনি বলেন, জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিকদের কল্যাণে জাতীয় সংসদ যথাযথ ও কার্যকর ভূমিকা পালন করবে এটাই জনগণের প্রত্যাশা। তিনি মনে করেন, ভূ-রাজনৈতিক অস্হিরতার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিলে এর প্রভাব আমাদের উপরও পড়বে। এজন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, উন্নত কৃষিপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। কৃষিপণ্য সংরক্ষণাগার এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে হবে। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি নতুন নতুন শ্রমবাজারের অনুসন্ধান করতে হবে যাতে দক্ষ শ্রমশক্তি রপ্তানি সম্ভব হয়। ইংরেজি নববর্ষ এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনালগ্নে স্পীকার, নবগঠিত সরকারের চতুর্থসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদ-সদস্যগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্যে নির্বাচন কমিশনসহ জনপ্রশাসন, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলাকারী বিভিন্ন বাহিনী এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত যুগান্তকারী ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, সাধারণ মানুষের স্বতস্ফূর্ততা ও সক্রিয় অংশগ্রহণের জন্যই সরকার ও নির্বাচন কমিশনের সকল পদক্ষেপ স্বার্থক হয়েছে। রাষ্ট্রপতি বলেন, একটি কুচক্রীমহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে সদ্য-স্বাধীন বাংলাদেশের উন্নয়ন ও প্রগতির পথ রুদ্ধ করে দিয়েছিল। তবে গত দেড় দশকে আর্থসামাজিক ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বে ‘রোল মডেলে’ পরিণত হয়েছে। “আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর মেধা ও প্রযুক্তিনির্ভর উন্নত “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ-স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা ঘোষণা করা হয়েছে, “ রাষ্ট্রপতি উল্লেখ করেন। চতুর্থ শিল্প বিপ্লবের নানা অনুষঙ্গ ধারণ করে দেশের তরুণদের প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নেয়ার কথা তিনি জানান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মো. সাহাবুদ্দিনের দেয়া এটাই প্রথম ভাষণ। দ্বিতীয় মেয়াদে ১২তম জাতীয় সংসদ স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশন বিকেল তিনটায় শুরু হয়।

Read More »

রংপুরে মহানগর যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর টাউন হল চত্বরে মহানগর যুবলীগের আয়োজনে প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। শুরুতে প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও যুবলীগ নেতা ডিজেল আহম্মেদ। অনুষ্ঠানে রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম, সদস্য দিলশাদ আহমেদ মুকুল, মহানগর যুবলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক একেএম আমির হোসেন আমু, মাইদুল ইসলাম প্রমূখ। এ সময় মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে নেতাকর্মীরা ফরম সংগ্রহ ও নবায়ন করেন।

Read More »

রংপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপি জামায়াত জোটের সামপ্রদায়িকতা ও অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে রংপুরে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যলয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই সময়ে নগরীর টাউনহলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলুর সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মমতাজ উদ্দিন আহমেদ, মোতাহার হোসেন মন্ডল মওলা, জাসেম বিন জুম্মন, গাহারুল ইসলাম,আবু তালহা বিপ্লব, ওয়াশিমুল বারী শিমু, সজিবুর রহমান প্রামানিক, মওদুদ আহম্মাদ, মোতাহার হোসেন ডালু, সোহেল রানা সনি,সহ ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগের নেতৃবৃন্দ। অন্যদিকে নগরীর টাউন হল মাঠে আয়োজিত মহানগর আওয়ামী লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

Read More »

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৪ খ্রি. / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত হয়েছেন। আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে স্পীকার হিসেবে নির্বাচিত করা হয়। ডেপুটি স্পীকার শামসুল হক টুকু’র সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পীকার নির্বাচনে স্পীকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। স্পীকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় সংসদ সদস্যগণ কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে শিরীন শারমিন চৌধুরীকে স্পীকার পদে নির্বাচিত করেন। এরপর মহামান্য রাষ্ট্রপতি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। এরপূর্বে গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় তাকে স্পীকার হিসেবে মনোনীত করা হয়েছিল। ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পীকার ছিলেন। এছাড়া নবম জাতীয় সংসদের স্পীকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ওই সংসদে স্পীকার নির্বাচিত হন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রদূতসহ প্রায় ৮০টি দেশের কূটনীতিকবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন। // সংসদ প্রতিবেদক //

Read More »

বিএসএমআরএএইউয়ে যোগ দিয়েছেন নতুন উপাচার্য

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি। বিদায়ী উপাচার্য এ এস এম ফকরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁর দায়িত্বভার ২৭ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন উপাচার্যকে হস্তান্তর করেন। নতুন উপাচার্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং বিএসএমআরএএইউকে বিমান ও মহাকাশ গবেষণার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Read More »