সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি।
বিদায়ী উপাচার্য এ এস এম ফকরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁর দায়িত্বভার ২৭ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন উপাচার্যকে হস্তান্তর করেন। নতুন উপাচার্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং বিএসএমআরএএইউকে বিমান ও মহাকাশ গবেষণার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।














