সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপি জামায়াত জোটের সামপ্রদায়িকতা ও অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে রংপুরে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যলয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই সময়ে নগরীর টাউনহলে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলুর সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মমতাজ উদ্দিন আহমেদ, মোতাহার হোসেন মন্ডল মওলা, জাসেম বিন জুম্মন, গাহারুল ইসলাম,আবু তালহা বিপ্লব, ওয়াশিমুল বারী শিমু, সজিবুর রহমান প্রামানিক, মওদুদ আহম্মাদ, মোতাহার হোসেন ডালু, সোহেল রানা সনি,সহ ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগের নেতৃবৃন্দ।

অন্যদিকে নগরীর টাউন হল মাঠে আয়োজিত মহানগর আওয়ামী লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM