সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৪ খ্রি. / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি টানা চতুর্থবারের মত দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পুন:নির্বাচিত হয়েছেন। আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে স্পীকার হিসেবে নির্বাচিত করা হয়।

ডেপুটি স্পীকার শামসুল হক টুকু’র সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পীকার নির্বাচনে স্পীকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

স্পীকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় সংসদ সদস্যগণ কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে শিরীন শারমিন চৌধুরীকে স্পীকার পদে নির্বাচিত করেন।

এরপর মহামান্য রাষ্ট্রপতি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

এরপূর্বে গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় তাকে স্পীকার হিসেবে মনোনীত করা হয়েছিল।

ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পীকার ছিলেন। এছাড়া নবম জাতীয় সংসদের স্পীকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ওই সংসদে স্পীকার নির্বাচিত হন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রদূতসহ প্রায় ৮০টি দেশের কূটনীতিকবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন। // সংসদ প্রতিবেদক //

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM