সর্বশেষ
সর্বশেষ

Day: February 5, 2024

রংপুরের মিঠাপুকুরে বাজুস এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের মিঠাপুকুরে বাজুস এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (০৫ ফেব্রুয়ারী) সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) মিঠাপুকুর উপজেলা শাখার কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন (বাজুস) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বুলু, কোষাধক্ষ মোঃ শাহিন , কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন উদ্দিন বকশী, কার্যনির্বাহী সদস্য মোঃ মশিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম। । অনুষ্ঠনে সভাপতিত্ব করেন (বাজুস) মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী ঃ নিপেন্দ্রনাথ সরকার । আলোচনা শেষে বাজুস মিঠাপুকুর উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি শ্রীঃ নিপেন্দ্রনাথ সরকার, সহ-সভাপতি -শ্রী ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান (এলান), সহ-সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব বনিক সহ ২৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃএনামুল হক সোহেল।

Read More »

রংপুরের মানুষের কথা সংসদে বলতে এমপি হতে চাই; ডা. শর্মিলা সরকার রুমা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নারী চিকিৎসক শর্মিলা সরকার রুমা বলেছেন,রংপুর অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে বলতে সংরক্ষিত আসনে এমপি হতে মনোনয়ন পত্র সংগ্রহ করবো। আশা রাখি আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে আমাকে মুল্যায়ন করবে দল। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাতে এ কথা বলেন তিনি।ডা. শর্মিলা সরকার রুমা বলেন, আমার জন্ম বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি পরিবারে। তাই বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেই বেড়ে উঠেছি। আমি মনে করি, বঙ্গবন্ধুর আদর্শ আমি ও আমার পরিবার পাওয়ায় নিজেকে বড় ধন্য মনে করি।তিনি বলেন, আমি যেহেতু রাজনীতির পাশাপাশি একজন নারী চিকিৎসক তাই প্রান্তিক মানুষের জীবন যাত্রার বিষয়ে আমার ধারণা রয়েছে।আমার এলাকার মানুষের অভাব-অভিযোগ, পাওয়া না পাওয়া, হাসি কান্নার সাথে আমি পরিচিত। তাদের অভাব এবং না পাওয়ার যন্ত্রণা- বেদনা গুলো আমাকে তাড়িয়ে বেড়ায়। সব ছেড়ে তাদের পাশে দাঁড়াতে আমি সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে আসছি। তাদের না পাওয়ার বেদনা যেন আমাকে বেকুল করে তোলে। কখন তাদের পাশে দাঁড়াবো এই ভেবেই দিন-রাত কেটে যায় আমার। তাদের সুখি করতে তাদের মুখে হাসি ফোঁটানোই যেন আমার এক মাত্র লক্ষ্য। তিনি আরও বলেন,আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এই স্বপ্ন দেখছি সেই কিশোর বয়স থেকেই। যতই বেড়ে উঠছিলাম ততই সেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। এখনো দিচ্ছে না।সেই স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সে কারণেই আমি এবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই।এলাকার মানুষও সেই দাবী করে আসছে। শর্মিলা বলেন,‘আমি ব্যক্তিগতভাবে, ছোট ছোট উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকার গরীব অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনের বাংলাদেশ,সেই মেধাবীরা যাতে ভবিষ্যতে মানুষ হয়ে দেশ সেবা করতে পারে সে বিষয়ে কড়া নজর দিচ্ছি। এমনকি অসহায় মানুষ, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না তাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছি। সেই সঙ্গে দেশের দূর্যোগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে গিয়েছি।নিজের সব টুকু নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। উল্লেখ্য, ডা.শর্মিলা সরকার রুমা রংপুর নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকার ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার সরকারের মেয়ে। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদের পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ রংপুর জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, স্বাচিপের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত।

Read More »

রংপুরে সিটি বাস সার্ভিস এর উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক বিভাগ) ও বিআরটিসি রংপুর বাস ডিপো যৌথ আয়োজনে রংপুরে সিটি বাস সার্ভিস এর উদ্বোধন করা হয়। গতকাল (০৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নগরীর সিওবাজার এলাকায় সিটি বাস সার্ভিস এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম বার- পিপিএম বার । অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক বিভাগ) এর ডিসি মোঃ মেনহাজুল আলমের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল, অতিরিক্ত পুলিশ কমিশনার ( অর্থ ও প্রশাসন ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, বিআরটিএ রংপুর বিভাগীয় উপ- পরিচালক (ইঞ্জি) আব্দুল কুদ্দুস, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ মজিদ, রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, বিআরটিসি রংপুর বাস ডিপো এর ম্যানেজার মোঃ সুলতান আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক বিভাগ) এর টিআই মোঃ বেলাল হোসেন। সিটি বাস সার্ভিস পরিচালিত হবে রংপুর সিও বাজার হতে সাতমাথা পর্যন্ত । বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বাসটি মেডিকেল মোড়, বাস টার্মিনাল, পাকার মাথা, কামাড় পাড়া, শাপলা চত্বর, স্টেশন রোড, তাজহাট মোড়, রুটে চলাচল করবে।

Read More »