সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সিটি বাস সার্ভিস এর উদ্বোধন

রংপুরে সিটি বাস সার্ভিস এর উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক বিভাগ) ও বিআরটিসি রংপুর বাস ডিপো যৌথ আয়োজনে রংপুরে সিটি বাস সার্ভিস এর উদ্বোধন করা হয়। গতকাল (০৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নগরীর সিওবাজার এলাকায় সিটি বাস সার্ভিস এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম বার- পিপিএম বার ।

অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক বিভাগ) এর ডিসি মোঃ মেনহাজুল আলমের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল, অতিরিক্ত পুলিশ কমিশনার ( অর্থ ও প্রশাসন ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, বিআরটিএ রংপুর বিভাগীয় উপ- পরিচালক (ইঞ্জি) আব্দুল কুদ্দুস, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ মজিদ, রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন, রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, বিআরটিসি রংপুর বাস ডিপো এর ম্যানেজার মোঃ সুলতান আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক বিভাগ) এর টিআই মোঃ বেলাল হোসেন। সিটি বাস সার্ভিস পরিচালিত হবে রংপুর সিও বাজার হতে সাতমাথা পর্যন্ত । বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বাসটি মেডিকেল মোড়, বাস টার্মিনাল, পাকার মাথা, কামাড় পাড়া, শাপলা চত্বর, স্টেশন রোড, তাজহাট মোড়, রুটে চলাচল করবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM