সর্বশেষ
সর্বশেষ

Day: March 9, 2024

নানা কর্মসূচির মধ্য দিয়ে বায়ান্নর আলো’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিভাগীয় নগরী রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার ১০ম বর্ষপূর্তি ও ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচি পালিত হয়। বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লালের সভাপতিত্বে ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম জীবন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, রংপুর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সভাপতি স্বপন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রংপুর ব্যুরো প্রধান নজরুল মৃধা, দুর্ণীতি প্রতিরোধ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, পত্রিকাটির বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম আপন, সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন প্রমুখ।এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Read More »

রংপুরে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে তিস্তা কৃষক সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও সেচের পানি বরেন্দ্র কতৃপক্ষের অনিয়ম- হয়ারানী বন্ধ সহ ৭ দফা দাবিতে রংপুরে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে তিস্তা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (৯ মার্চ) শনিবার বেলা ১২ টায় রংপুর নগরীর শাপলা চত্বও এলকায় বিক্ষোভ মিছিল ও তিস্তা কৃষক সমাবেশে কৃষক সমিতির উপদেষ্টা প্রবীন কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, সহ সাধারণ সম্পাদক জহির হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মহসিন রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাও জেলা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আনসার, লালমনিরহাট জেলা কমিটির সভাপাত এ্যাড. মধুসুদন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামী দিনে তিস্তা নদীসহ মানবদেহের শিরা উপশিরার মতো প্রাবাহিত নদীসমুহকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে, পরিবেশ প্রকৃতি প্রান ও জীববৈচিত্র রক্ষা করতে , জীবন জীবিকার নিরন্তর সংগ্রামে উত্তর জনপদের কৃষি ও কৃষকদের বাঁচাতে অবিলম্বে কার্যকর ব্যাবস্থা গ্রহণ ও তা বাস্তবায়ন না করলে বাংলাদেশ কৃষক সমিতি উত্তরবঙ্গের ১৬টি জেলার কৃষকদেও সাথে নিয়ে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।

Read More »

রংপুরে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার নব নির্মিত বিজ্ঞান ল্যাব উদ্বোধন এবং দাখিল ও আলিম পরিক্ষা- ২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল (৯ মার্চ) শনিবার সকাল ১১টায় ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হাবিবুর রহমান । অনুষ্ঠানে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আলহাজ্ব মোঃ আকতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান, অনুষ্ঠানের আহবায়ক ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আ.ন.ম হাদীউজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ২০২৩ সালে ৪জন কৃতি শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ, রেশমা আক্তার, আফিয়া আনিকা, লতিফুর রহমান, সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হাবিবুর রহমান । অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মাদ্রাসার নব নির্মিত বিজ্ঞান ল্যাব উদ্বোধন করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট সংগঠক সাঈদ সাইদুল ইসলাম।

Read More »

আইনজীবী যুথীর বাসায় অভিযান, গ্রেপ্তার ৪

আইনজীবী যুথীর বাসায় অভিযান, গ্রেপ্তার ৪ সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৮ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়। এতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নাহিদ সুলতানা যুথীকে বাসায় পাওয়া যায়নি। যুথি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। এর আগে শুক্রবার ৩০-৪০ জনের নামে মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ)। মামলায় অন্য আসামিরা হলেন— অ্যাডভোকেট মো. জাকির হোসেন ওরফে মাসুদ (৫৫), অ্যাডভোকেট শাকিলা রৌশন, অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার উসমান, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল (৪০), অলিউর, যুবলীগ নেতা জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও অ্যাডভোকেট সোহাগ। এ ছাড়া মামলায় ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট বার ভবনের নিচ তলার শহিদ শফিউর রহমান মিলনায়তনে হঠাৎ স্বতন্ত্র সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী, আইনজীবী রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জন অস্ত্র হাতে অডিটরিয়ামে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় আমাকেসহ নির্বাচন সাব-কমিটির অন্যান্য সদস্যদের গালিগালাজ করেন। গত বুধবার সকাল ১০টা থেকে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়ে পর দিন বৃহস্পতিবার বিকালে ৫টায় শেষ হয়।

Read More »