জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও সেচের পানি বরেন্দ্র কতৃপক্ষের অনিয়ম- হয়ারানী বন্ধ সহ ৭ দফা দাবিতে রংপুরে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে তিস্তা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল (৯ মার্চ) শনিবার বেলা ১২ টায় রংপুর নগরীর শাপলা চত্বও এলকায় বিক্ষোভ মিছিল ও তিস্তা কৃষক সমাবেশে কৃষক সমিতির উপদেষ্টা প্রবীন কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, সহ সাধারণ সম্পাদক জহির হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোঃ সাদেকুল ইসলাম,
কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মহসিন রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাও জেলা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আনসার, লালমনিরহাট জেলা কমিটির সভাপাত এ্যাড. মধুসুদন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী দিনে তিস্তা নদীসহ মানবদেহের শিরা উপশিরার মতো প্রাবাহিত নদীসমুহকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে, পরিবেশ প্রকৃতি প্রান ও জীববৈচিত্র রক্ষা করতে , জীবন জীবিকার নিরন্তর সংগ্রামে উত্তর জনপদের কৃষি ও কৃষকদের বাঁচাতে অবিলম্বে কার্যকর ব্যাবস্থা গ্রহণ ও তা বাস্তবায়ন না করলে বাংলাদেশ কৃষক সমিতি উত্তরবঙ্গের ১৬টি জেলার কৃষকদেও সাথে নিয়ে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।
















