সর্বশেষ
সর্বশেষ

Day: March 12, 2024

রমজানের প্রথম দিনেই রংপুরে ইফতারের দোকানগুলোতে উপচেপড়া ভীর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজানের প্রথম দিনেই রংপুরে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীর । গতকাল (১২ মার্চ ) মঙ্গলবার প্রথম রোজার দিনে বিকেলে রংপুর নগরীর কাচারী বাজার, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, টার্মিনাল মোড়, লালবাগ, মর্ডান মোড়, পার্কের মোড়ে ইফতার সামগ্রীর দোকান গুলোতে ভীর দেখা গেছে। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার পাশের অস্থায়ী দোকানেও ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। ইফতার দোকানগুরোতে বুন্দিয়া, জিলাপি, নিমক পড়া, ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, দই বড়া, ডাবলির ঘুঘনি, মিষ্টি, শাহী হালিম, গরু -মুরগি-খাসির হালিম, কাবাব, সবজি পাকোড়া, মাংসর চপের পাশাপাশি অনেকে আয়োজন নিয়ে বসেছেন। এছাড়া বাজরে খেজুর, তরমুজ, মালটা, কলা, আপেল, কমলার চাহিদা ছিল বেশি। রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হতে দেখা যায় কলা, বাঙ্গি, তরমুজ, আনারস, আপেল, আঙ্গর, লেবু, শশা, ধনিয়াপাতা, মরিচসহ বিভিন্ন ধরনের খেজুর। ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় এসব দোকানে বেশি ভীর দেখা যায়।

Read More »

রংপুরে ন্যায্যমূল্যে ইফতার ও ভোগ্য পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী স্বাস্থ্যসম্মত ইফতার ও ন্যায্য মূল্যে ভোগ পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্যোগ নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে রংপুর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশে ন্যায্যমূল্যে ইফতার ও ভোগ্য পণ্য বিক্রয়ের বাজার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিবুল হাসান রুমি, রংপুরে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ক্রাইম) উৎপল কুমার, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ( বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, রংপুর জেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক প্রেসিডেন্ট বানিউল আদম বাবু , রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দসহ প্রমুখ। বিক্রয় কেন্দ্রে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রি করছেন কস্তুরী রেস্তোরাঁ, মেজবান, মহুয়া ব্রেড কনফেকশনারী, ভোগ্যপণ্য বিক্রয় করছেন আব্দুল্লাহ পোল্ট্রি ফার্ম, হালাল মিট, ও টি কে গ্রুপ। মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী বিক্রয় কার্যক্রমে স্বাস্থ্য সম্মত ও ন্যায্য মূল্যে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগীর মাংস, ডিম, তৈল, ছোলা, সুজি ও ইফতার সামগ্রী বিক্রয় করা হবে। প্রতিদিন বেলা ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

Read More »

রংপুরে যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় দারিয়ে ইফতার করেন ট্রাফিক পুলিশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজানের প্রথম দিনে রংপুরে যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় দারিয়ে ইফতার করেন রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ । গতকাল (১২ মার্চ) মঙ্গলবার নগরীর লক্ষিহল মোড়ে রাস্থায় দারিয়ে ট্রাফিক পুলিশদের সাথে নিয়ে ইফতার করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার মেনহাজুল আলম পি পি এম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন মোঃ বেলাল হোসেন, টিআই কেরামত, টি আই সজল কুমার বক্সী, টি আই ইসলাম । সকলে উপস্থিত থেকে ট্রাফিক সদস্যদের সঙ্গে নিয়ে ইফতারী করেন।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক বাবু’র সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ১ নং সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু’র সংবাদ সম্মেলন । সোমবার রাতে রংপুর কেন্দ্রীয় বাস টর্মিনালে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বাবু বলেন, আমি রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান ১নং সহ-সাধারণ সম্পাদক। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন -২০২৪ইং ত্রি বার্ষিক নির্বাচনে আমি আবারো সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে তা দাখিল করি। সহ-সাধারন সম্পাদকের পদ দুইটি। এই পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করি, তারপর আমরা দুইজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছি। এই মর্মে আমার পদে গত ১০মার্চ কোনো ভোট গ্রহন করা হয়নি। সোমবার বিকেলে সকল পদের ফলাফল ঘোষনা করা হলেও আমার সহ-সাধারণ সম্পাদক পদে কাউকে ঘোষণা না করে নিয়ম বহির্ভূতভাবে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সাধারণ শ্রমিক তা না মেনে নির্বাচন কমিশন’কে বললে, নির্বাচন কমিশন শ্রমিকদেরকে তোয়াক্কা না করলে, শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ কমিশনারের সঙ্গে কথা বলে আগামী ১৩ই মার্চ বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদেরকে আস্বস্ত প্রদান করেন।

Read More »

রংপুরে কেরাণীর হাট রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কেরাণীর হাট রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (১২ মার্চ) মঙ্গলবার সকাল ১১টায় নগরীর করাণীর হাট রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অভিভবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের মালিক জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম সৈয়দ মোস্তাফিজুর রহমান খাজা। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও কঠোর পরিশ্রমী সৈয়দ সামসুর রউফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হাজিরহাট থানা আওামীলীগের সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান তুষার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলন , অভিভাবক মোছাঃ আশরিফা খাতুন রতœা, মোঃ রোকুনুজ্জামান মিরুল সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা মোছাঃ খালেদা আক্তার ।

Read More »

মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ– স্পীকার

মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ– স্পীকার ১২ মার্চ, ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সকলের জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে চলেছে। তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সোমবার অপরাহ্নে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের স্পীকার লিন্ডসে হয়লের সাথে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পীকারদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন। ‘আসুন আমরা জাতি, ঐক্য এবং বৈচিত্র্যের একটি পরিবার কমনওয়েলথের জন্য একটি টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক ভবিষ্যত গড়তে হাত মেলাই।’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে কানাডার অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রদত্ত ভাষণের উদ্ধৃতি দিয়ে স্পীকার একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। স্পীকার বলেন, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসহ সারা বিশ্বে সকল প্রকার বৈষম্য এবং নিপীড়নের অবসান ঘটাতে একসাথে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। এরপূর্বে স্পীকার যুক্তরাজ্যের লন্ডনস্থ হাউজ অফ কমন্সের পোর্টকুলিস হাউজে কমনওয়েলথের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ এর ফ্লাগ রেইজিং সেরিমনি’তে অংশগ্রহণ করেন এবং মায়া অ্যাঞ্জেলৌয়ের ‘দ্য রক ক্রাইস আউট টু আস টুডে’ কবিতাটি আবৃত্তি করেন। এসময় স্পীকার যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ ডে সার্ভিস উপলক্ষে রাজপরিবার ও অতিথিবৃন্দের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আগত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

সংসদ সদস্য ভবন ক্যাম্পাস মসজিদের সংস্কারোত্তর শুভ উদ্বোধন

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ মার্চ ২০২৪ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু আজ (সোমবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ সংসদ সদস্য ভবন ক্যাম্পাস মসজিদের সংস্কারোত্তর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সানজিদা খানম, এস এম শাহজাদা এমপি ও মোঃ আবু জাহির এমপি উপস্থিত ছিলেন। এসময় কোরআন তেলাওয়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনার্থে দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয় সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »